চলতি বোরো মৌসুমে ৩৮ টাকা কেজিতে চাল এবং ২৬ টাকায় ধান কিনবে সরকার

  ঢাকা, ৮ এপ্রিল : চলতি বছর বোরো মৌসুমে ৩৮ টাকা কেজি দরে চাল এবং ২৬ টাকায় ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সকার। আজ রোববার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম একথা জানান। বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। কামরুল ইসলাম বলেন, ‘আগামী ২ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ করা হবে। এ বছর বোরো মৌসুমে ৩৮ টাকা কেজি দরে চাল এবং ২৬ টাকায় ধান…

Read More

গ্যাস লাইন থেকে আগুন লেগে দগ্ধ তিন

সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে গ্যাসের লাইন থেকে আগুন লেগে স্বামী স্ত্রী ও সন্তানসহ তিন জন দগ্ধ হয়েছে। এঘটনায় দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। রবিবার ভোর পাঁচ টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকার জনৈক মোহাব্বত এর বাড়িতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় আলমগীর,তার স্ত্রী আফরোজা খাতুন ও ছেলে আলামিন ভাদাইল এলাকায় তিন তলা বাড়ির নিচ তলায় একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। ভোর রাতে আলমগীরের স্ত্রী আফরোজা খাতুন গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে গ্যাসের লাইন লিক থাকায় ওই ঘরে আগুন লেগে যায়। এসময় মুহুতের মধ্যে আগুন পুরো ঘরে…

Read More

ধামরাইয়ে ছোট ভাইকে পিটিয়ে হত্যার

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঢাকার ধামরাইয়ে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। রবিবার সকালে ধামরাইর সুতিপাড়া ইউনিয়নের বাথুলী এলাকায় এঘটনা ঘটে। এলাকাবাসী জানায় সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাথুলী এলাকায় নিজ বাড়িতে ছোট ভাই আওলাদ মিয়াকে পিটিয়ে হত্যা করে বড় ভাই হাসান আলী। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এঘটনার পর থেকে বড় ভাই হাসান আলী পলাতক রয়েছে। এঘটনায় ধামরাই থানায় একটি বড় ভাইকে প্রধান আসামী করে মামলা দায়ের করেছেন…

Read More

বগুড়ায় সড়ক দুঘর্টনায় ২ জন নিহত : আহত ২

বগুড়া, ৮ এপ্রিল : জেলায় শাজাহানপুর উপজেলার রানীরহাটে আজ রোববার সকালে একটি ট্রাক সিএনজি অটো রিকশাকে ধাক্কা দিলে ঘটনা স্থলে ২জন নিহত এবং ২জন আহত হয়েছে। মৃতরা হচ্ছে নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রামের বকুল সরকারের পুত্র শ্রী গনেস (৪৫) ও বগুড়া সদরের শশীবদনী এলাকার সালামত আলীর পুত্র রমজান আলী (৬০)। বগুড়া মেডিকেল ফাঁড়ির এসআই আমিজ মন্ডল জানান, আজ সকাল সাড়ে ৭টায় নাটোরের সিংড়া বাজার থেকে মাছ নিয়ে একটি সিএনজি বগুড়ায় আসছিল। শাজাহানপুরের রানীর হাটের সন্নিকটে বগুড়া বিপরীত দিতে থেকে একটি ট্রাক সিএনজি অটো রিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় শ্রী…

Read More

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা সাজাভোগের জন্য কারাগারে

কিউরিতিবা(ব্রাজিল), ৮ এপ্রিল : ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা অনেক নাটকীয় ঘটনার পর অবশেষে শনিবার কিউরিতিবা কারাগারে পৌঁছেছেন। দুর্নীতির দায়ে আদালত তাকে ১২ বছরের কারাদন্ড দিয়েছে । খবর এএফপি’র। ব্রাজিলে দু’বারের প্রেসিডেন্ট এবং বিশ্বের অন্যতম বিপুল জনপ্রিয় ৭২ বছর বয়সের লুলা শনিবার পুলিশের হেলিকপ্টারে করে দেশটির দক্ষিণের শহর কিউরিতিবা পুলিশ সদর দপ্তরের ছাদে অবতরন করেন। শহরটিতে লুলার পৌঁছানোর পর দিনব্যাপী পুলিশের সাথে তার সমর্থকদের সংঘর্ষ, যানবাহনে অগ্নিসংযোগ, টিয়ারগ্যাস নিক্ষেপ, লাঠির্চাজ, গ্রেপ্তারের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ৮ জন আহত হয়। একজন রাবার বুলেটবিদ্ধ হয়েছে। আদালতের রায় ঘোষণার পরবর্তী গত চার…

Read More

ভোলার গ্যাস দিয়ে শিল্প কলকারখানা গড়ে উঠবে : তোফায়েল

ভোলা, ৮ এপ্রিল : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভোলার গ্যাস দিয়ে অনেক শিল্প-কলকারখানা গড়ে উঠবে। সেই কারখানায় আমাদের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান হবে। আগামীতে ভোলা হবে দেশের মধ্যে সবচে’ উন্নত একটি জেলা। মন্ত্রী শনিবার বিকেলে শহরের বাংলা স্কুল মাঠে এক বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী। বাণিজ্যমন্ত্রী বলেন, ভোলার প্রধান ২টি সমস্যা। একটি হলো নদী ভাঙ্গন ও অন্যটি যোগাযোগ ব্যবস্থা। ইতোমধ্যে সরকার নদী ভাঙন বন্ধে ব্যাপক কাজ করায় নদী…

Read More