জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের এক ছাত্রীকে ‘যৌন হয়রানি’র করার অভিযোগে এক ছাত্রকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সকালে অভিযুক্ত ছাত্রকে পুলিশে তুলে দেয়া হয়। অভিযুক্ত সাহেদ ইসলাম ওরফে আল আমিন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৪২ তম ব্যাচের শিক্ষার্থী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্রে জানা যায়, অভিযুক্ত আল আমিনের সাথে ওই ছাত্রীর পরিচয় হয় ফেইসবুকে। পরিচয়ের কয়েকদিন পরে, সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের সামনের মাঠে তাদের দেখা হয়। এ সময় আল আমিন সেই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিলে সে রাজি না…
Read MoreDay: April 4, 2018
ভারতের পররাষ্ট্র সচিব ৮ এপ্রিল বাংলাদেশে আসছেন
আগামী ৮ এপ্রিল ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখালে। পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি বাংলাদেশ সফরে আসছেন। এর আগে তিনি দুই দিনের ভুটান সফরে যাবেন। বিজয় কেশব গোখালের সফরে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া মধ্য এপ্রিলে লন্ডনে কমনওয়েলথ সম্মেলনের ফাঁকে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়টিও আলোচনায় আসবে বলে একটি সূত্র জানিয়েছে। ভারতের উন্নয়ন সহযোগিতা, যোগাযোগ ইস্যু, নিরাপত্তায় অংশীদারিত্ব এবং লাইন অব ক্রেডিড নিয়ে নতুন পররাষ্ট্র সচিব বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে পর্যালোচনা করবেন। ৯ এপ্রিল বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে একটি সেমিনারে অংশ…
Read Moreপ্রত্যেক জেলায় এসএমই পরামর্শ কেন্দ্র স্থাপন করা হবে: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার দেশের সকল জেলা-উপজেলায় এসএমই পরামর্শ কেন্দ্র স্থাপন করবে। যেগুলো এসএমই শিল্পের প্রসারে উদ্যোক্তাদের জন্য ওয়ানস্টপ সার্ভিসের সেবা প্রদান করবে। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশে জেলায় এবং উপজেলায় এসএমই পরামর্শ কেন্দ্র স্থাপন করা হবে। এ পরামর্শ কেন্দ্রগুলো এসএমই শিল্প প্রসারে ওয়ানস্টপ সার্ভিস সেন্টার হিসাবে কাজ করবে।’ উদ্যোক্তারা ব্যবসা স্থাপন থেকে শুরু করে ব্যবসা সম্প্রসারণ, ব্যবসায়িক ও কারিগরি প্রশিক্ষণ ও সহায়তা, পরামর্শক সেবা ইত্যাদি এই ওয়ানস্টপ সেন্টার থেকে গ্রহণ করতে পারবে বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু…
Read Moreঘরে ঢুকে চোখে জল মালালার
অনলাইন ডেস্ক: ইসলামাবাদে রয়টার্সকে সাক্ষাৎকার দিচ্ছেন মালালা। ছবি: রয়টার্সইসলামাবাদে রয়টার্সকে সাক্ষাৎকার দিচ্ছেন মালালা। ছবি: রয়টার্সছয় বছর পর নিজ দেশে ফিরলেন মালালা ইউসুফজাই। সোয়াত উপত্যকার মিঙ্গোরায় নিজেদের বাড়িটিতে ঢুকেই চোখে জল আসে মালালার। বাড়িটির ঘরে ঘরে হাতড়ে বেড়ান পুরোনো দিনের গন্ধ। খুঁজে ফেরেন পুরোনো বন্ধুদের। জানতে চান এ বাড়ির চাচা, ও বাড়ির মামার খোঁজখবর।২০১২ সালের ৯ অক্টোবর তালেবান জঙ্গিরা গুলিবিদ্ধ করে মালালাকে। এরপর এই প্রথম তাঁর দেশে ফেরা।মিঙ্গোরাতে নিজেদের পুরোনো বাড়ি ও সেনাবাহিনী পরিচালিত ক্যাডেট কলেজ পরিদর্শন করেন মালালা ও তাঁর পরিবার।
Read Moreমেহেরপুরে ৩৫ কোটি টাকার লিচু বেচা কেনার সম্ভাবনা
মেহেরপুর, ৪ এপ্রিল ২০১৮ : জেলার লিচু চাষিদের চোখে-মুখে এখন হাসির ঝিলিক। ডালে ডালে থোকা থোকা লিচুতে ভরে গেছে গাছ। স্থানীয় মোজাফ্ফর জাতের সঙ্গে বোম্বাই ও চায়না জাতের লিচুচাষ এবার মেহেরপুরে বেড়ে গেছে। এখন ভেতরে আটির উপরিভাগে শাঁস (মাংস) লাগার সময়। বলা যায় পরিপূর্ণ হওয়ার পথে লিচু। আম-কাঁঠালের চেয়ে লাভজনক হওয়ায় মেহেরপুর জেলায় দুই হাজার ৪০০ হেক্টর জমিতে লিচুচাষ আছে, যা থেকে ৩৫ কোটি টাকার কেনাবেচা হবে বলে আশা করছেন কৃষি বিভাগ এবং লিচুচাষিরা। গত কয়েক বছর একটানা খরা আর অনাবৃষ্টির কারণে লিচুর ফলন বিপর্যয় ঘটে। বৃষ্টির অভাবে লিচু শুকিয়ে…
Read Moreবিশ্ববাজারে প্রতিযোগিতা করার জন্য দেশের চলচ্চিত্রকে সক্ষমতা অর্জন করতে হবে : বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ৪ এপ্রিল, ২০১৮ : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিশ্ববাজারে প্রতিযোগিতা করার জন্য দেশের চলচ্চিত্রকে সক্ষমতা অর্জন করতে হবে।চলচ্চিত্র শিল্প বিকাশে সরকার সবরকম সহায়তা প্রদান করবে উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানীÍন প্রাদেশিক পরিষদে জাতির পিতার উত্থাপিত বিলের মাধ্যমেই এদেশে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। আর সে ঐতিহাসিক অধ্যায় স্মরণেই ২০১২ সনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনটিকে জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণা করেন। তোফায়েল আহমেদ মঙ্গলবার বিকালে জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে বিএফডিসির আট নম্বর সুটিং ফ্লোরে বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিশিষ্ট চলচ্চিত্র গবেষক ড. মুহাম্মদ জাহাঙ্গীর…
Read Moreবাংলা বর্ষবরণ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৪ এপ্রিল, ২০১৮ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলা বর্ষবরণ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।সচিবালয়ে পহেলা বৈশাখ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের তিনি গতকাল এ কথা জানান। মহা-পুলিশ পরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পটোয়ারী, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া ও র্যাবের মহা-পরিচালক বেনজীর আহম্মেদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রমনার বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে উন্মুক্ত স্থানে নববষের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। তবে রাজধানীর রবীন্দ্র সরোবরে বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যা সাতটা পর্যন্ত করা যাবে । তিনি…
Read More