সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আশুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে বৃহস্পতিবার দুপুরে ২০১৮- ১৯ অর্থবছরের বাজেট ঘোষণা করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাব-উদ্দিন মাদবর। এ সময় ২০১৮-১৯ অর্থবছরের জন্য ছয় কোটি ২৩ লাখ ৫১ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষণা অনুষ্ঠানে শাহাব উদ্দিন বলেন, এই বাজেটে আশুলিয়া ইউনিয়নের ব্যাপক উন্নয়ন হবে। এছাড়া তিনি আশুলিয়া ইউনিয়নকে একটি মাদকমুক্ত সমাজ গড়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান মোল্ল্যা,…
Read MoreDay: April 19, 2018
সৌদি আরবে সিলিন্ডার বিস্ফোরণ, ৭ বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে কুমিল্লার চৌদ্দগ্রামের সহোদর দুই ভাইসহ চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া একই বিস্ফোরণে নোয়াখালীর দুইজন এবং ফেনীর একজনের মৃত্যু হয়েছে। সৌদি আরবের স্থানীয় সময় বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এরমধ্যে তিনজন হলেন- চৌদ্দগ্রামের বসন্তপুর গ্রামের মরহুম আবদুল হকের ছেলে এমরানুল হক সোহেল (৩৪), ইমামুল হক মুন্না (২২) ও দক্ষিণ শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল (৩০)। একজনের পরিচয় জানা যায়নি। বুধবার বিকেলে স্বজনদের মাধ্যমে তাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। নোয়াখালীর দুইজন এবং ফেনীর একজনের পরিচয় পাওয়া যায়নি। পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবের হাইল…
Read Moreএশীয় অঞ্চলের ভবিষ্যতের মূল চাবিকাঠি হচ্ছে শান্তিপূর্ণ ও স্থিতিশীলতা : প্রধানমন্ত্রী
লন্ডন, ১৯ এপ্রিল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এশিয়ার ভবিষ্যতের প্রধান চাবিকাঠি হচ্ছে শান্তি ও স্থিতিশীলতা। তিনি এ অঞ্চলের অধিকতর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য এশিয়াকে আরো শান্তিপূর্ণ ও স্থিতিশীল অঞ্চলে পরিণত করতে সেতুবন্ধন ও যোগাযোগ গড়ে তুলতে এশীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা বলেন, ‘আমরা বিশ্বাস করি স্থিতিশীলতার মাঝেই এশিয়ার ভবিষ্যৎ নিহিত। এ জন্য আমাদের আন্তঃসম্পর্ক ও যোগাযোগ এবং জনগণের সঙ্গে জনগণের মত বিনিময় ও সমঝোতা প্রতিষ্ঠার প্রয়াসের প্রয়োজন রয়েছে’। প্রধানমন্ত্রী বুধবার সকালে এখানে গিল্ড হলে ‘এশিয়ান লিডারস রাউন্ড টেবিল : ক্যান এশিয়ান কিপ গ্রোয়িং’ শীর্ষক কমনওয়েলথ বাণিজ্য ফোরামের…
Read Moreআন্তঃকমনওয়েলথ বাণিজ্য প্রসারে প্রধানমন্ত্রীর ৭-দফা প্রস্তাব
লন্ডন, ১৯ এপ্রিল: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এখানে আন্ত-কমনওয়েলথ ব্যবসা, বিনিয়োগ ও উদ্ভাবনার উন্নয়নের জন্য ৭ দফা প্রস্তাব উত্থাপন করেছেন। তিনি বাণিজ্য প্রশাসন আরো উন্মুক্ত ও স্বচ্ছ করে তুলতে কমনওয়েলথ দেশগুলোর প্রতি আহ্বান জানান। ‘কমনওয়েলথ’স রোল ইন প্রমোটিং ট্রেড, ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনোভেশন’ শীর্ষক এক বৈঠকে তিনি ওই প্রস্তাব উত্থাপন করে এ আহবান জানান। শেখ হাসিনা বলেন, আমরা অবশ্যই বাণিজ্য প্রশাসন উন্মুক্ত, আইন ভিত্তিক, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায্যতা নিশ্চিত করবো। তিনি বলেন, আন্তঃকমনওয়েলথ বাণিজ্য, বিনিয়োগ এবং উদ্ভাবনার লক্ষ্যে দেশগুলোকে অবশ্যই অভিন্ন সুযোগ-সুবিধা জোরদার করতে হবে। প্রধানমন্ত্রী এ লক্ষ্যে ৭ দফা প্রস্তাব…
Read Moreঢাকার ধামরাইয়ে গাছের সঙ্গে ধাক্কায় বাস চুর্ণবিচুর্ণ, আহত ৪০
ঢাকা-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ধামরাইয়ে একটি বাসকে সাইড দিতে গিয়ে অপর একটি দুরপাল্লার যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে চুর্ণবিচুর্ণ হয়ে গেছে। এতে বাসের চালকসহ ৪০ জন যাত্রী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় ধামরাইয়ের মাদারপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ধামরাই, কালামপুর, সাভার, মির্জাপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা-মেট্রো-ব- ১৪-৪৮৮৬) ধামরাইয়ের মাদারপুর বাসস্ট্যান্ডের কাছে অপর একটি বাসকে সাইড দিতে গেলে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে বাসটি গাছের ভেতর ঢোকে সামনের…
Read More