গাজীপুরের টঙ্গীতে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। আজ রবিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের টঙ্গী হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এদিকে, নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম আমির ওরফে আবির (৪৪)। তার বাড়ি জামালপুরে। তিনি ঢাকার বেগুনবাড়িতে রিকশা চালাতেন। এই দুর্ঘটনার কারণে রাজধানীর সঙ্গে কেবল নারায়ণগঞ্জ ছাড়া সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
Read MoreDay: April 15, 2018
বিএনপি দেশের স্থিতিশীল অবস্থা মেনে নিতে পারছে না : ওবায়দুল কাদের
ঢাকা, ১৫ এপ্রিল : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন করার মত কোন ইস্যু নেই বলেই দেশের স্থিতিশীল অবস্থাকে বিএনপি মেনে নিতে পারছে না। আজ রোববার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলের ধর্ম বিষয়ক উপকমিটির সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘কোটা সংস্কার নিয়ে তাদের আন্দোলন গড়ে তোলার রঙ্গিন খোয়াব সেটা কর্পূরের মতো বাতাসে মিশে গেছে। তাদের হাতে আন্দোলনের কোন ইস্যু নেই। যে কারণে তারা হতাশার সাগরে ডুবে গিয়ে আবোল, তাবোল কথা বলছেন।’ আওয়ামী লীগ সাধারণ…
Read Moreবৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৯৭ বিলিয়ন ডলার
ঢাকা, ১৪ এপ্রিল : বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাড়িয়েছে ৩২ দশমিক ৯৭ বিলিয়ন মার্কিন ডলার। যা দেশে আগামী নয় মাসের আমদানি কার্যক্রমের জন্য এই রিজার্ভ পর্যাপ্ত। কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী এই রিজার্ভের কথা জানানো হয়। চলতি বছর ২৯ মার্চ এই রিজার্ভ ছিল ৩২ দশমিক ৪০ বিলিয়ন মার্কিন ডলার। গত বৃহস্পতিবার পর্যন্ত রিজার্ভ আরও দশমিক ৫৭ বিলিয়ন ডলার বৃদ্ধি পায়, যা গতবছর ১১ এপ্রিলের রিজার্ভের চেয়ে আরও দশমিক ৬৮ বিলিয়ন মার্কিন ডলার বেশি। সাম্প্রতিক সময়ে তৈরি পোশাক রপ্তানি এবং প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স এই রিজার্ভ গড়তে সহায়তা…
Read Moreভ্যালেন্সিয়াকে হারিয়ে লা লিগায় জয়ের নতুন রেকর্ড গড়লো বার্সেলোনা
বার্সেলোনা, ১৫ এপ্রিল : শনিবার ক্যাম্প ন্যুতে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে পরাজিত করার মাধ্যমে স্প্যানিশ শীর্ষ লীগ লা লিগায় টানা ৩৯ ম্যাচে অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে বার্সেলোনা। এর মাধ্যমে কাতালান জায়ান্টরা লা লিগায় ৩৮ বছরের পুরনো রেকর্ড ভঙ্গ করেছে। ম্যাচের ১৫ মিনিটে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন স্যামুয়েল উমতিতি। রোমার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে অবিশ্বাস্য পরাজয়ে চ্যাম্পিয়নস লীগ থেকে বিদায় নেবার পরে এটাই ছিল বার্সেলোনার প্রথম ম্যাচ। ক্যাম্প ন্যুতে ১৫ মিনিটে ফিলিপ কুতিনহোর দারুন এক পাসে মৌসুমের ২৩তম গোল করেন উরুগুয়ের ফরোয়ার্ড সুয়ারেজ।…
Read Moreআজ থেকে শুরু হচ্ছে বিপিও সামিট
দুই দিনব্যাপী ‘বিপিও সামিট’-১৮ আজ রবিবার থেকে শুরু হচ্ছে। রাজধানীর একটি হোটেলে এই সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) যৌথ উদ্যোগে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে এ আয়োজন। সামিট সফল করার জন্য সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অ্যাক্টিভেশন কার্যক্রম। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দিনের আয়োজনে দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তিবিদ, সরকারের নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং বিপিও খাতের সঙ্গে জড়িতরা অংশ নেবেন। এবারের আয়োজনে…
Read Moreএক হোটেল বয়কে অপহরন
সাভারে এক হোটেল বয়কে অপহরন করে মুক্তিপন দাবির ঘটনায় তিন অপহরনকারীকে আটক করেছে র্যাব-৪। এসময় একটি বহুতল ভবন থেকে অপহৃত হোটেল বয় সালাউদ্দিনকে (৫০) উদ্ধার করা হয়। শনিবার সকালে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- সাভার পৌর এলাকার নয়াবাড়ি মহল্লার সিরাজুল ইসলামের মেয়ে শান্তা আক্তার (২৫), রাজাবাড়ী মহল্লার খায়ের হাজীর ছেলে মোঃ সোহাগ (৩৫) ও মানিকগঞ্জের সিংগাইর এলাকার মিরাজ হকের ছেলে হাসিবুল হক (২৮)। র্যাব-৪ সুত্রে জানা যায়, একটি চক্র হোটেল বয় সালাউদ্দিনকে কৌশলে মিরপুর থেকে অপহরন করে সাভারে নিয়ে আসে। পরে তারা সালাউদ্দিনের…
Read Moreপ্রধানমন্ত্রী সৌদি ও যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করবেন বিকালে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব ও যুক্তরাজ্যে আট দিনের সরকারি সফরে আজ রবিবার ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফ্লাইটটি আজ বিকেলে সৌদি আরবের দাম্মাম-এর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। একই দিনে স্থানীয় সময় সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে ফ্লাইটটির দাম্মাম বাদশা ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা। শেখ হাসিনা ১৬ এপ্রিল সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল জুবাইল প্রদেশে অনুষ্ঠেয় ‘গাল্ফ শিল্ড-১ নামের একটি যৌথ সামরিক মহড়ার কুচকাওয়াজ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি সৌদি বাদশাহ ও দু’টি পবিত্র মসজিদের হেফাজতকারী সালমান বিন আব্দুল আজিজ…
Read Moreকোন অশুভ শক্তি যেন আর ক্ষমতায় আসতে না পারে : প্রধানমন্ত্রী
ঢাকা, ১৫ এপ্রিল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ঐতিহ্য, ভাষা এবং সংস্কৃতির ক্ষেত্রে বাধা সৃষ্টিকারী কোন অশুভ শক্তি যাতে আর রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে, এ ব্যাপারে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বাঙালি, বাংলাদেশ আমাদের দেশ এবং বাংলা আমার ভাষা, বঙ্গবন্ধুর এই বক্তব্য আমাদেরকে সর্বদা স্মরণ রাখতে হবে। ফলে কোন অশুভ শক্তি যাতে আর ক্ষমতায় আসতে না পারে, এ জন্য সকলকে সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে দলের নেতা-কর্মীদের সঙ্গে বাংলা নববর্ষ ১৪২৫ এর শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন। দেশে-বিদেশের সকল…
Read More