সাভারে এক হোটেল বয়কে অপহরন করে মুক্তিপন দাবির ঘটনায় তিন অপহরনকারীকে আটক করেছে র্যাব-৪। এসময় একটি বহুতল ভবন থেকে অপহৃত হোটেল বয় সালাউদ্দিনকে (৫০) উদ্ধার করা হয়। শনিবার সকালে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- সাভার পৌর এলাকার নয়াবাড়ি মহল্লার সিরাজুল ইসলামের মেয়ে শান্তা আক্তার (২৫), রাজাবাড়ী মহল্লার খায়ের হাজীর ছেলে মোঃ সোহাগ (৩৫) ও মানিকগঞ্জের সিংগাইর এলাকার মিরাজ হকের ছেলে হাসিবুল হক (২৮)।
র্যাব-৪ সুত্রে জানা যায়, একটি চক্র হোটেল বয় সালাউদ্দিনকে কৌশলে মিরপুর থেকে অপহরন করে সাভারে নিয়ে আসে। পরে তারা সালাউদ্দিনের পরিবারের কাছে কল করে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। অন্যথায় তাকে হত্যার পর লাশ গুম করে ফেলার হুমকি দেয় অপহরনকারীরা। এঘটনায় অপহৃতের পরিবার বিকাশের মাধ্যমে মুক্তিপনের ত্রিশ হাজার টাকা প্রদান করে এবং আমাদের সহযোগীতা চেয়ে লিখিত অভিযোগ দেন।
র্যাব-৪ এর নবিনগর ক্যাম্পের সিনিয়র এএসপি মোঃ আনিসুল করিম জানান, অপহৃতের পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা বিকাশ নাম্বারের সুত্র ধরে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে অপরাধীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হই। এরপর শনিবার সকালে সাভারের তালবাগ এলাকায় অভিযান চালিয়ে তিন অপহরনকারীকে আটক করি। পরে তাদের দেয়া স্বীকারোক্তী অনুযায়ী পাশর্^বর্তী রাজাবাড়ী মহল্লার খায়ের হাজির বাড়ির ৬ তলায়র একটি কক্ষে হাত-পা বাঁধা অবস্থা থেকে অপহৃত সালাউদ্দিনকে উদ্ধার করা হয়।
এঘটনায় অপহরনকারীদেরকে বিরুদ্ধে মামলা দায়ের করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এক হোটেল বয়কে অপহরন
