স্টাফ রিপোর্টার,২৭ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : শিল্প কারখানায় কেউ চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। বৃহস্পতিবার সাভারের আশুলিয়ার জিরাবোর তৈয়বপুর এলাকায় এডিসন ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড গ্রুপের এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান আরো বলেন, সাভার ও আশুলিয়ার শিল্প কারখানাগুলোর মালিকরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালা করে আসছেন। ব্যবসা প্রতিষ্ঠানে কোন প্রকার চাঁদাবাজি নেই। দেশে শান্তি-শৃঙ্খলা থাকলে অনেক উন্নয়ন হয় বলেও মন্তব্য করেন তিনি।
এডিসন ইন্ড্রাস্ট্রিয়াল লিমিটেডের চেয়ারম্যান আমিনুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
