স্টাফ রিপোর্টার,২৭ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : বকেয়া এক মাসের বেতনের দাবিতে সাভারে ঢাকা মানিকগঞ্জ সড়ক অবরোধ করে রেখেছে গার্মেন্টস শ্রমিকরা। সকাল আটটা থেকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকায় কিউ পয়েন্ট ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা এ সড়ক অবরোধ করে রাখে।
শ্রমিকরা জানায় হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকার কিউ পয়েন্ট ফ্যাশন লিমিটেড কারখানার পাঁচ শতাধিক শ্রমিকরে জানুয়ারি মাসের বেতন প্রদানের কথা ছিলো ২৫ গেল ২৫ ফেব্রুয়ারি। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা থেকে পালিয়ে গেলে শ্রমিকরা আজ সকালে কারখানায় প্রবেশ করে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা মানিকগঞ্জ সড়কের হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকায় সড়ক অবরোধ করে রাখে। এঘটনায় সড়কটির দুই পাশে আটককা পড়েছে কয়েক’শ যানবাহন। যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করবে না বলে জানিয়েছেন। এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সাভারে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
