সাভারে ভয়াভহ আগুনে পুড়ে গেছে কয়েল তৈরির কাঁচা মালের কারখানা

স্টাফ রিপোর্টার,২৭ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ) :সাভারে ভয়াভহ আগুনে পুড়ে গেছে একটি কয়েল তৈরির কাঁচা মালের কারখানা। সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের তরফ রাজাঘাট এলাকার রতন মিয়ার মেমার্স এম আর স্কয়ার এন্টার প্রাইজ লিমিটেড কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায় সকালে তরফ রাজাঘাট এলাকায় কয়েক তৈরির কাঁচা মালের টিনসেড কারখানাটিতে ভয়াভহ আগুন লাগে। এসময় আগুনের তীব্রতা বেশী হওয়ায় মুহুতের মধ্যে পুরো কারখানাটি আগুনে পুড়ে যায়। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলের গিয়ে দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন নেভাতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানাযায়নি। তবে কারখানাটিতে কিভাবে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সাভার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ফরহাদ হোসেন। কারখানাটিতে বিশজন শ্রমিক কাজ করছিলেন।

Related posts

Leave a Comment