২৩ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ ):গাজীপুরে পালিত হলো খ্যাতিমান গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের জন্মবার্ষিকীর আনন্দ আয়োজন। সোমবার ছিল এই শিল্পীর ৭১তম জন্মবার্ষিকী। ১৯৫০ সালের ২১ ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গার কালামৃধা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। এ উপলক্ষে গাজীপুরের হোতাপাড়ার বিশিয়া কুড়িবাড়ি এলাকায় বয়স্ক পুনর্বাসন কেন্দ্র চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করে ঋষিজ শিল্পীগোষ্ঠী। কেক কেটে ও গান গেয়ে এই আনন্দ উদযাপনে ফকির আলমগীর ছাড়াও বরেণ্য শিল্পী খুরশিদ আলম, একুশে পদক প্রাপ্ত চলচ্চিত্র অভিনেত্রী সালমা বেগম সুজাতা ও বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের শিল্পীরা অংশ নেন। ফকির আলমগীর বাঁশি বাজিয়ে, কেক কেটে এবং বয়স্ক পূনর্বাসনের নিবাসীদের মাঝে…
Read MoreDay: February 23, 2021
সাভারে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
স্টাফ রিপোর্টার,২৩ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় শিশু শিক্ষার্থীকে (১১) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক মাসুদুর রহমানকে (৩৪) আটক করেছে পুলিশ। এঘটনায় উত্তেজিত এলাকাবাসী মাদ্রাসাটির সামনে অবস্থান করছেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার মধ্য চারাবাগ এলাকার দিনাতুল উলুম হিফজুল কুরআন মডেল মাদ্রারাসা থেকে তাকে আটক করা হয়।আটক মাসুদুর রহমান সিরাজগঞ্জ জেলা সদরের আনোয়ার হোসেনের ছেলে। তিনি ওই এলাকার দিনাতুল উলুম হিফজুল কুরআন মডেল মাদরাসায় প্রায় দুই বছর ধরে শিক্ষকতা করছিলেন। ভুক্তভোগীর মা বলেন, আমরা পোশাক কারখানায় চাকরি করি। তাই মাদ্রাসার আবাসিকে রেখে ছেলেকে লেখা পড়া করানোর সিদ্ধান্ত নেই। দুই বছর ধরে আমার সন্তান…
Read Moreএশিয়াটিক থ্রিসিক্সটির নতুন চেয়ারম্যান আসাদুজ্জামান নূর
২৩ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ ):এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হলেন আসাদুজ্জামান নূর। সেই সঙ্গে গ্রুপের নতুন কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সারা যাকের। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত গ্রুপের পরিচালনা পর্ষদের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে বলবৎ করা হয়। এর আগে তারা যথাক্রমে ভাইস চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ব্যাপারে আসাদুজ্জামান নূর বলেন, ‘এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়।’ তিনি আরও বলেন, ‘এমন সুবর্ণ অতীত এবং অসীম সম্ভাবনাময় একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব প্রদান আমার জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ…
Read More৭ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ :স্বাস্থ্যমন্ত্রী
২৩ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ ):স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার টিকার দ্বিতীয় ডোজ আগামী ৭ এপ্রিল থেকে দেওয়া শুরু হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি প্রথম ডোজের কার্যক্রমও চলমান থাকবে। তবে আজ মঙ্গলবার ৫০ লাখ টিকা আসার কথা থাকলেও এসেছে মাত্র ২০ লাখ টিকা। মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন, সম্প্রসারণ ও পুনর্নির্মাণ শীর্ষক প্রকল্পের অগ্রগতিসংক্রান্ত এক সভা শেষে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৭ এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। তখন আট সপ্তাহ হবে। তাতে ইমিউনিটি ভালো হয়। এটা…
Read Moreদেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৮ , সুস্থ ৮২৮ জন
২৩ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ ): দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৮ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ৮২৮ জন।এদের মধ্যে ১০ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছেন। গতকালের চেয়ে আজ ১১ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৭ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৩৭৪ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ। গত ১৯ ফেব্রুয়ারি থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত…
Read Moreভারতে নতুন ১০ হাজার ৫৮৪ জন করোনায় শনাক্ত
২৩ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ ডেস্ক): ভারতে নতুন করে ১০ হাজার ৫৮৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১০ লাখ ১৬ হাজার ৪৩৪ জনে।দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে মঙ্গলবার এ কথা জানা গেছে।দেশটিতে নতুন করে করোনায় মারা গেছে ৭৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৬৩ জন।বর্তমানে ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ রয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩০৬ জন। মোট আক্রান্তের মধ্যে এ সংখ্যা ১. ৩৪ শতাংশ।
Read More২০৪১ সালের আগে দেশকে উন্নত ও সমৃদ্ধ করে গড়ে তোলার অঙ্গিকার প্রধানমন্ত্রীর
২৩ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): দেশ গঠনে সকলকে দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করার জন্য তাঁর সরকারের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন।বর্তমানে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ বছর আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবো। সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রাক্কালে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই নিজেদেরকে দেশপ্রেমিক ও নির্ভীক হিসেবে গড়ে তুলতে।’তিনি বলেন, ‘আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে ২০৪১ সালের আগে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।’প্রধানমন্ত্রী আজ সকালে বাংলাদেশ বিমান বাহিনীর ১১ স্কোয়াড্রন এবং ২১ স্কোয়াড্রনকে জাতীয় পতাকা…
Read Moreসাভারে ট্রাকের ধাক্কায় চালক নিহত , গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার ,২৩ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): সাভারে ঘুমন্ত অবস্থায় পিকআপ ভ্যান চালানোর সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে এক গাড়ি চালক নিহত হয়েছে। এসময় পিকআপ ভ্যান চালককে আটক করেছে পুলিশ।পুলিশ বলছে,রাতে দিনাজপুরের বিরামপুর থেকে একটি পিকআপ ভ্যানে করে চালক সোহেল মিয়া গরু নিয়ে সাভারে আসছিলেন। পরে সেই পিকআপ ভ্যানে করে অপর গাড়ি চালক কাওসার সাভারে আসার জন্য পিকআপ ভ্যানে উঠেন। পরে গরু বোঝাই পিকআপ ভ্যানটি সকালে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর এলাকায় পৌছলে পিকআপ ভ্যান চালক সোহেল ঘুমন্ত অবস্থায় সামনে থাকা একটি ট্রাকের পিছনে লাগিয়ে দিলে পিকআপ ভ্যানে থাকা অপর চালক কাওসার…
Read Moreজাবির হল ছাড়তে শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টার ,২৩ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন।মঙ্গলবার দুপুরে বিভিন্ন হলে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন বলে বিষয়টি নিশিচত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ,স,ম ফিরোজ উল হাসান।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ,স,ম ফিরোজ উল হাসান জানান,গত ১৯ ফেব্রুয়ারি আশুলিয়ার গেরুয়া এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গেরুয়া বাজার এলাকায় গ্রামবাসী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে এসময় অন্তত চল্লিশ জন আহত হয়। পরে এঘটনার শিক্ষার্থীদের উপর গ্রামবাসী হামলা করেছেন এমন অভিযোগে গত বিশ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্ধ ক্যাম্পাসের…
Read More