সাভারে ট্রাকের ধাক্কায় চালক নিহত , গ্রেফতার ১


স্টাফ রিপোর্টার ,২৩ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): সাভারে ঘুমন্ত অবস্থায় পিকআপ ভ্যান চালানোর সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে এক গাড়ি চালক নিহত হয়েছে। এসময় পিকআপ ভ্যান চালককে আটক করেছে পুলিশ।
পুলিশ বলছে,রাতে দিনাজপুরের বিরামপুর থেকে একটি পিকআপ ভ্যানে করে চালক সোহেল মিয়া গরু নিয়ে সাভারে আসছিলেন। পরে সেই পিকআপ ভ্যানে করে অপর গাড়ি চালক কাওসার সাভারে আসার জন্য পিকআপ ভ্যানে উঠেন। পরে গরু বোঝাই পিকআপ ভ্যানটি সকালে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর এলাকায় পৌছলে পিকআপ ভ্যান চালক সোহেল ঘুমন্ত অবস্থায় সামনে থাকা একটি ট্রাকের পিছনে লাগিয়ে দিলে পিকআপ ভ্যানে থাকা অপর চালক কাওসার গুরুতর আহত হলে চালক সোহেল তাকে চিকিৎসারজন্য হাসপাতালে না নিয়ে রাস্তায় এক ঘন্টা ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হলে সাভার হাইওয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ পিকআপ ভ্যান চালক সোহেলকে আটক করে ও নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। অপর দিকে আশুলিয়ার নবীনগর এলাকায় গাড়ি চাপায় অজ্ঞাত (৫০) এক নারী নিহত হয়েছে।
এবিষয়ে সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম বলেন,এঘটনায় থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment