স্টএকাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদন্ডাদেশ পাওয়া মাওলানা মতিউর রহমান নিজামীর রায় পুনর্বিবেচনার (রিভিউ) শুনানির পরবর্তী তারিখ ৩ মে নির্ধারণ করেছেন আদালত। রবিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চে এই দিন নির্ধারণ করেন।
বেঞ্চের অপর সদস্যরা হলেনÑ বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আসামিপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ এ আদেশ দেন।
আগামী ১৪ এপ্রিল থেকে ছুটি ৩০ এপ্রিল পর্যন্ত গ্রীষ্মের ছুটিতে যাচ্ছেন সুপ্রিম কোর্ট। এ ছাড়া ১ মে সরকারি ছুটি। সবকিছু বিবেচনা করে ৩ মে নতুন দিন নির্ধারণ করা হয়।
আজ রবিবার মাওলানা নিজামীর রিভিউ আবেদন আপিল বিভাগের কার্যতালিকার ১৯ নম্বর ছিল। এদিন সংক্ষিপ্ত শুনানিতে অংশ নিয়ে সময়ের আবেদন করেন তার আইনজীবী এডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে গত ৩ এপ্রিল এ বিষয়ে শুনানির দিন ধার্য ছিলো। কিন্তু আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ এক সপ্তাহের জন্য শুনানি মুলতবির আদেশ দিয়েছিলেন।
এর আগে গত ৬ জানুয়ারি ট্রাইব্যুনালের দেয়া মুত্যুদ-াদেশ বহাল রেখে রায় ঘোষণা করেন আপিল বিভাগ। এরপর ১৫ মার্চ মতিউর রহমান নিজামীর মৃত্যুদন্ডাদেশ বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ।
রায় প্রকাশের পর নিয়ম অনুযায়ী ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদনের সুযোগ থাকে। সে অনুযায়ী গত ২৯ মার্চ রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করেন মাওলানা নিজামীর আইনজীবীরা।
দিয়া ইসলাম / ৬০৩
