স্বর্ণের দাম কমল ভরি প্রতি ১৫১৬ টাকা

দাম বাড়ার ২৫ দিনের মাথায় দেশের বাজারে বিভিন্ন ধরনের স্বর্ণের দাম ভরিপ্রতি কমল এক হাজার ৫১৬ টাকা ৩২ পয়সা পর্যন্ত। সারাদেশে স্বর্ণের নতুন এই দর আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এছাড়া রুপার দাম কমছে ভরিতে ৫ টাকা। রবিবার বাজুস সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছর এর আগে পাঁচবার দেশের বাজারে বেড়েছিল সোনার দাম, সর্বশেষ বেড়েছিল গত ৬ মে।

Read More

ভূমধ্যসাগরে ডুবে মারা গেছে ৭০০ শরণার্থী

ইতালি যাওয়ার পথে গত কয়েক দিনে ৭০০ জনেরও বেশি শরণার্থী সাগরে ডুবে প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে। শরণার্থীদের বহনকারী তিনটি নৌকা ডুবে এই বিপুল সংখ্যক মানুষ মারা গেছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর। রবিবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার ইতালির দক্ষিণে ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌযানগুলোতে অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিলেন; ওই নৌযানগুলো ছিল সমুদ্রযাত্রার পক্ষে অনুপযোগী। ইউএনএইচসিআর মুখপাত্র কার্লোটা সামি গত কয়েকদিনে ভূমধ্যসাগরে শরণার্থীবাহী নৌযানডুবির বিশদ বিবরণ দিয়েছেন। তিনি জানান, প্রায় ১০০ অভিবাসী নিয়ে বুধবার ডুবে যাওয়া একটি চোরাকারবারি নৌকার যাত্রীদের এখনও কোনো…

Read More

ঝিনাইদহে ব্যবসায়ীকে গুলি করে ১০ লাখ টাকা ছিনতাই

 জেলা শহরের জিরো পয়েন্টে পূবালী ব্যাংকের সামনে এক ব্যবসায়ীকে গুলি করে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ব্যবসায়ীর নাম ফারুক হোসেন। শহরের হামদ বাসস্ট্যান্ড এলাকার রেজাউল ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী তিনি। রবিবার বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ফারুক হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আঘাত তেমন গুরুতর নয়। চিকিৎসাধীন ফারুক হোসেন সংবাদ মাধ্যমকে জানান, সকালে নগদ ১০ লাখ ৮ হাজার টাকা নিয়ে শহরের পায়রা চত্বরের পূবালী ব্যাংক শাখায় জমা দিতে যাচ্ছিলেন। ব্যাংকের শাখায় ঢোকার মুহূর্তে মোটরসাইকেল আরোহী তিন থেকে চার দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।…

Read More

আইনের শাসন প্রতিষ্ঠায় ভালো আইনজীবীর দরকার : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে প্রকৃতপক্ষে ভালো আইনজীবীর দরকার। ভালো আইনজীবী হতে হলে ভালো শিক্ষা প্রতিষ্ঠান দরকার। সোমবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আইনজীবীদের নেতা এডভোকেট শামসুল হক চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমেরিকা, জাপান ও ভারতে বেস্ট স্টুন্ডেন্টরা ল’তে অ্যাডমিশন নেয়। আমাদের এখানে প্রকৃত পক্ষে একেবারে যদিও রিসেন্টলি ডেভেলপ করেছে, ঢাকা, রাজশাহী, চিটাগাং ইউনিভার্সিটি ভালো ছেলে মেয়ে বের করছে। কিন্তু যে সব প্রাইভেট ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোর মান একেবারে…

Read More

সিএমএইচে স্পিকার, শয্যাপাশে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে দেখতে যান। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন জানান, অসুস্থ স্পিকারকে দেখতে শেখ হাসিনা সোমবার রাতে সিএমএইচে যান এবং তার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন। শেখ হাসিনা উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে স্পিকারের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী তার দ্রুত রোগ মুক্তি কামনা করেন। ড. শিরীন শারমিন চৌধুরী গত শনিবার থেকে সিএমএইচের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শনিবার রাতে স্পিকার হঠাৎ করে…

Read More

গাজীপুরে বজ্রপাতে নিহত ৪

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস গ্রামেমাছের খামারে কাজ করার সময় বজ্রপাতে তিন মৎস্যচাষি নিহত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। বিকেল ৫টার দিকে লাশ তিনটি উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন- কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের  কাপাইস গ্রামের সতীশ চন্দ্র দাসের ছেলে মুকুন্দ চন্দ্র দাস (৫৫), প্রেমচরণ দাসের ছেলে সুধন দাস (৩৫) ও মোক্তারপুর ইউনিয়নের শিংলাব গ্রামের মৃত রশনা চন্দ্র দাসের ছেলে নীরব চন্দ্র দাস (৫২) ও শ্রীপুরের কৃষক ইন্নছ আলী। জামালপুর ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ফারুক মাস্টার জানান, নিহতরা সবাই মাছ ব্যবসায়ী। তারা উপজেলার কৈদ্যার (কাপাইস) বিলে…

Read More

আইপিএল মাতিয়ে দেশে ফিরলেন মুস্তাফিজ

 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাতিয়ে দলকে শিরোপা জিতিয়ে দেশে ফিরলেন মুস্তাফিজুর রহমান। সোমবার রাত পৌনে ১১টায় তাকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় উপ ক্রীড়ামন্ত্রী আরিফ খান জয় তাকে অভ্যর্থনা জানান। দীর্ঘ ৫৫ দিন পর দেশে ফিরলেন কাটার মাস্টার খ্যাত বাঁ-হাতি এ ফাস্ট বোলার। আগামী শুক্রবারই সাসেক্সের হয়ে খেলতে ইংল্যান্ড যাত্রা করবেন মুস্তাফিজ। এর আগে মঙ্গলবার যাচ্ছেন সাতক্ষীরা গ্রামের বাড়ি। শুরু থেকেই হায়দরাবাদের প্রতি ম্যাচেই মুস্তাফিজ ছিলেন তুরুপের তাস। দেখিয়েছেন তার নৈপূণ্য। তবে টানা ১৫ ম্যাচ খেলার পর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ছিলেন না মুস্তাফিজ। ইনজুরির কারণে ছিলেন মাঠের…

Read More

ভূমধ্যসাগরে ডুবে মারা গেছে ৭০০ শরণার্থী

ইতালি যাওয়ার পথে গত কয়েক দিনে ৭০০ জনেরও বেশি শরণার্থী সাগরে ডুবে প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে। শরণার্থীদের বহনকারী তিনটি নৌকা ডুবে এই বিপুল সংখ্যক মানুষ মারা গেছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর। রবিবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার ইতালির দক্ষিণে ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌযানগুলোতে অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিলেন; ওই নৌযানগুলো ছিল সমুদ্রযাত্রার পক্ষে অনুপযোগী। ইউএনএইচসিআর মুখপাত্র কার্লোটা সামি গত কয়েকদিনে ভূমধ্যসাগরে শরণার্থীবাহী নৌযানডুবির বিশদ বিবরণ দিয়েছেন। তিনি জানান, প্রায় ১০০ অভিবাসী নিয়ে বুধবার ডুবে যাওয়া একটি চোরাকারবারি নৌকার যাত্রীদের এখনও কোনো…

Read More

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের একই স্থানে দুটি সড়ক দুর্ঘটনায় এক নারী পথচারী নিহত এবং আহত হয়েছে বাসে থাকা ১৫ যাত্রী। আহতদের দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে নিহত পথচারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সোমবার সকাল ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে দিনাজপুর থেকে ঢাকাগামী রাহবার পরিবহনের বাসটি চক্রবর্তী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ওই বাস অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির একাংশ ট্রাকের ভেতর ঢুকে যায়। এসময় এক নারী পথচারী আতঙ্কিত হয়ে সড়ক পার হওয়ার চেষ্টা…

Read More

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্যই বিএনপি-জামায়াত দেশে পরিকল্পিতভাবে গুপ্ত হত্যা করছে : প্রধানমন্ত্রী

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোট দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্যই পরিকল্পিতভাবে গুপ্ত হত্যা সংঘটিত করছে। প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে মানুষ হত্যা এবং সরকার, দেশ ও জনগণের সম্পদ ধ্বংস করে সরকার উৎখাতে ব্যর্থ বিএনপি-জামায়াত জোট গুপ্ত হত্যাকান্ড সংঘটিত করে দেশকে অস্থিতিশীল এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে চায়। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বিকেলে স্থানীয় ইম্পেরিয়াল হোটেলে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং গাজীপুর জেলা পরিষদের প্রশাসক এম আক্তারুজ্জামান এবং প্রবাসী বাংলাদেশীদের পক্ষে সাকুরা সাবের…

Read More