নায়িকা বলেন কী? শুনেই হয়তো পরিচালক মহাশয়ের চোখ কপালে উঠেছিল। অনস্ক্রিন সহ-অভিনেতাকে চুমু খেতে নারাজ সানি লিওন। তাঁর সাফ কথা তিনি আর অনস্ক্রিন চুমু খাবেন না। যদি একটু ভাল ভাবে খেয়াল করেন, দেখবেন সানি তাঁর গত কয়েকটি ছবিতে কোনও কো-স্টারকে চুমু খাননি। সে তাঁর সর্বশেষ রিলিজ করা ছবি ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ হোক বা ‘এক পহেলি লীলা’। চরম আবেগঘন মুহূর্তেও সানি কিন্তু অভিনেতাকে চুমু খাননি। চুমু খেতে আপত্তি থাকলেও প্রাক্তন এই পর্নস্টার জানিয়েছেন, অনস্ক্রিন অন্তরঙ্গ মুহূর্ত দৃশ্যায়নে তাঁর বিশেষ আপত্তি নেই। তাই সানির সিনেমাগুলিতে চুমুর দৃশ্য না থাকলেও অন্যান্য অন্তরঙ্গ মুহূর্তে বেশ স্বচ্ছন্দেই দেখা গিয়েছে তাঁকে।…
Read MoreDay: May 14, 2016
বাগদাদে বোমা বিস্ফোরণে নিহত ১৬
ইরাকের দক্ষিণ বাগদাদে বোমা বিস্ফোরণ ও গুলি করে অন্তত ১৬ জনকে হত্যা করেছে আইএস। হামলায় আরও ২৫ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সাম্প্রতিক সময়ের চলমান হামলার ঘটনায় জনগণের নিরাপত্তার ব্যাপারে ইরাক সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। শুক্রবার গভীর রাতে শিয়া শহর বালাদের একটি রেস্তোরাঁয় তিনজন বন্দুকরধারী মেশিনগান দিয়ে অতর্কিত গুলি বর্ষণ করতে থাকলে হতাহতের এ ঘটনা ঘটে। খবরে বলা হয়, স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়েল মাদ্রিদের ভক্তরা রেস্তোরাঁয় একত্রিত হলে সেখানে এ হামলা চালানো হয়। হামলার পরই হামলাকারীরা পালিয়ে যায়। এর কয়েক ঘণ্টা পর অপর এক হামলায় কাছের একটি…
Read Moreশিক্ষকদের নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন সমাজ তাদের গ্রহণ করে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকদের নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন সমাজ তাদের গ্রহণ করে। তিনি বলেন, চরিত্র, জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় তাদেরকে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে রোল মডেল হতে হবে। তখন সমাজই তাদের সুযোগ, সুবিধার কথা বলবে। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনার্স ও মাস্টার্স কোর্স পরিচালনাকারী কলেজসমূহের অধ্যক্ষদের সঙ্গে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক মত বিনিময় সভায় তিনি শুক্রবার এ কথা বলেন। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আয়োজক জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। এ দু’বিভাগের সরকারি-বেসরকারি…
Read Moreসাভারে ডেইরিফার্ম থেকে তিন যুবকের মৃতদেহ উদ্ধার
সাভারে একটি ডেইরিফার্ম থেকে তিন যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের প্রান্ত ডেইরিফার্মের একটি রুম থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে সাভার মডেল পুলিশ। নিহতরা হলেন নীলফেমারী জেলার জিয়াউর রহমানের দুই ছেলে জীবন (১৯) ও নাছির (১৬) ও করকমা মিয়ার ছেলে ভজে (১৪)। নিহত তিনজনই হেমায়েতপুর এলাকায় একটি সিএনজি অটোর দোকানে কাজ করতো। পুলিশ জানায় প্রান্ত ডেইরিফার্মে কাজ করতেন নিহত তিন যুবকের বাবা ও মা । পরে গতকাল কাজ শেষে তিন যুবক ফার্মের একটি রুমের জানালা ঘুলে রাতে ঘুমান।পরে সকালে তাদের বাবা মা ডাকা ডাকি…
Read Moreসারাদেশে ২ দিনে বজ্রপাতে নিহত ৬৫
রাজধানীসহ সারাদেশে বজ্রপাতে ২ দিনে ৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরমেধ্যে বৃহষ্পতিবার ৪৩ ও ( আজ ) শুক্রবার ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকা ২ : রাজধানীর ডেমরার কাঠেরপুল এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে শাহেদ সোহাগ (২১) ও তাহসিন লিংকন (২৩) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় রায়হান নামে আরো একজন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। মৃত দুইজন ছাত্র বলে জানা গেছে। সিরাজগঞ্জ ৫ : সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে শিশু সহ ৫ জন নিহত হয়েছে। এ সময় ২টি গরুও মারা…
Read More