দেশ বিপদ মুক্ত নয় : তথ্যমন্ত্রী

 জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশ বিপদ মুক্ত নয়। বিএনপি-জামায়াতের হাত থেকে দেশ ও সংবিধানকে রক্ষা করতে হলে আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। তিনি বলেন, বিএনপি ও জামায়াত চক্র রাষ্ট ও সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দেশ ও সংবিধানকে তাদের ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হবে। তিনি আজ বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে জাসদের কাউন্সিলের পর প্রথম জাতীয় কমিটির সভায় সভাপতির প্রারাম্ভিক বক্তব্যে এ কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলের কার্যকরি সভাপতি রবিউল আলম, জাসদের উপদেষ্টা অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, উপদেষ্টা ডা: মোয়াজ্জেম হোসেন,…

Read More

দরিদ্র দেশগুলোর সামর্থ্য বৃদ্ধিতে আরো তৎপর হতে প্রধানমন্ত্রীর আহ্বান

শেখ হাসিনা আজ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার চ্যালেঞ্জ উত্তরণে প্রযুক্তি হস্তান্তর, সম্পদের সংযোজন এবং দরিদ্র দেশগুলোর সামর্থ্য বৃদ্ধির ব্যাপারে আরও তৎপর হওয়ার জন্য উন্নত দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন। আজ জাপানের কাসিকজিমা দ্বীপের সিমাকানকো হোটেলে ‘জি-৭’ সম্মেলনের আউটরিচ সভায় তিনি এসব কথা বলেন। টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের অর্জন ও দৃষ্টিভঙ্গী উল্লেখ করে জি-৭ সম্মেলনের আউটরিচ সভার প্রধানমন্ত্রী আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কিত চারটি ক্ষেত্র চিহ্নিত করেন। জি-৭ সম্মেলনের আউরিচ বৈঠকে প্রধানমন্ত্রীর বৈঠক সম্পর্কে পররাষ্ট্র সচিব এম. শহীদুল হক সাংবাদিকদের অবহিত করেন। শেখ হাসিনা নীতি প্রনয়ন ও রাজনীতিতে নারীদের গুরুত্ব দেয়া, সমাজে নারীদের অধিকার ও…

Read More

আজ দেশের ৭২০ ইউপিতে ভোটগ্রহণ : ইসির সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে পঞ্চম ধাপে দেশের ৭২০ ইউপিতে আজ ভোটগ্রহণ করা হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিলসহ ভোটগ্রহণের জন্য সকল নির্বাচনী সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌছে দেয়া হয়েছে। সকাল ৮ টায় শুরু হওয়া ভোট বিরতিহীনভাবে চলবে বিকেল ৪ টা পর্যন্ত। ভোটারদের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের আশ্বাস দিয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বাসসকে বলেন, সুষ্ঠু ভোটগ্রহণে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এ জন্য নির্বাচনী এলাকায় মাঠে টহলে রয়েছে বিজিবি, র‌্যাব, পুলিশ, কোস্ট গার্ড ও আনসারসহ প্রায় দেড় লাখ আইনশৃঙ্খলা…

Read More

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় ২ নির্বাচন কর্মকর্তা নিহত

ঠাকুরগাঁও সদর উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই নির্বাচন কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দারাজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিমল চন্দ্র রায় (৩৫) ও কালেশ্বর গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফিরোজা বেগম (৩০)। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি মশিউর রহমান জানান, পঞ্চম ধাপে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হয়েছে। এ উপলক্ষে ওই দুই নির্বাচন কর্মকর্তা মোটসাইকেলে বালিয়া ইউনিয়নে দায়িত্ব পালনে যাচ্ছিলেন। পথে মুন্সিরহাট এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি নাবিল পরিবহনের বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে…

Read More