লাইফ সাপোর্টে বুয়েট উপাচার্য

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক খালেদা একরামকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মঙ্গলবার ব্যাংককের একটি হাসপাতালে তাঁকে এই অবস্থায় রাখা হয়। বুয়েটের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শাহ আলম জানান, নন হসকিন্স লিম্ফোমাসহ বেশ কিছু শারীরিক সমস্যা নিয়ে গত রোববার ব্যাংকের একটি হাসপাতালে ভর্তি হন উপাচার্য। এর আগে বাংলাদেশে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ১৩ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নিয়ে যাওয়া হয়। শাহ আলম আরো জানান, মঙ্গলবার সকাল থেকে অধ্যাপক খালেদা আকরামকে লাইফ সাপোর্ট ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাঁর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া…

Read More

স্পেনের ইউরো স্কোয়াডে নেই দিয়েগো কস্তা

ইউরো ২০১৬ টুর্নামেন্টের জন্য ঘোষিত ২৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি চেলসি স্ট্রাইকার দিয়েগো কস্তার। তার নাম ছাড়াই মঙ্গলবার প্রাথমিক দল ঘোষণা করেছেন স্পেন জাতীয় দলের কোচ ভিসেন্তে দেল বস্ক। স্পেনের নাগরিকত্ব নেয়া ব্রাজিলের এই ফুটবল তারকা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চেলসির হয়ে সর্বশেষ দুটি ম্যাচে অংশ নিতে পারেননি। ২০১৩ সালে স্পেনের জাতীয় দলে জায়গা পাবার পর এ পর্যন্ত ১০ আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে গোল পেয়েছেন মাত্র একটি। এদিকে বস্কের ইউরো স্কোয়াড থেকে বাদ পড়েছেন বিশ্বকাপ জয়ী দলের হাই প্রোফাইল সদস্য ফার্নান্দো তোরেস, হুয়ান মাতা এবং জাভি মার্টিনেজ। স্কোয়াডে সুযোগ পাননি আর্সেনালের…

Read More

রাষ্ট্রপতির সঙ্গে বুয়েট প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ প্রকৌশলও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাত সদস্যের একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জেবুন নাসরিন আহমাদের নেতৃত্বে প্রতিনিধিদল ব্যাংককে চিকিৎসাধীন বুয়েটের উপাচার্য অধ্যাপক খালেদা একরামের সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। প্রতিনিধিদল বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সার্বিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি হামিদ বুয়েট-এর উপাচার্যের আশু রোগমুক্তি কামনা করেন এবং তার চিকিৎসার ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশ প্রকৌশলও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম নারী উপাচার্য খালেদা একরাম ক্যান্সার এবং অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য…

Read More

রাবি শিক্ষক হত্যা : গ্রেপ্তার আরো ৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ সামসুদ্দিন জানিয়েছেন, রবিবার রাতে গ্রেপ্তার করা হয় মাশকাওয়াত হাসান ওরফে সাকিব ওরফে আবদুল্লাহ নামে একজনকে। এই ব্যক্তি নিষিদ্ধ সংগঠন জেএমবির সদস্য এবং হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিল বলে গতকাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন সামসুদ্দিন। মাশকাওয়াত হাসানের জবানবন্দির সূত্র ধরেই বাকি তিনজনকে গতরাতে রাজশাহীর খরখরি থেকে আটক করা হয়েছে। যাদের নাম পরিচয় তদন্তের স্বার্থে এখুনি প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন সামসুদ্দিন। এছাড়া অধ্যাপক সিদ্দিকী হত্যাকাণ্ডে…

Read More

বাগদাদে বোমা হামলায় অন্তত ৩৯ জন নিহত

 ইরাকের রাজধানী বাগদাদে মঙ্গলবার একটি বিরল নারী আত্মঘাতী বোমা হামলাসহ কয়েকটি হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছে। কর্মকর্তারা প্রথমে নিহতের সংখ্যা অন্তত ১৮ এবং অন্তত ৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছিলেন। পরে নিরাপত্তা ও হাসপাতাল কর্মকর্তারা নিহতের সংখ্যা অন্তত ৩৯ উল্লেখ করে বলেন, এসব হামলায় ৮৩ জন আহত হয়েছে। সবচেয়ে মারাত্মক হামলাটি চালানো হয় বাগদাদের উত্তরাঞ্চলীয় শহর এলাকায়। এ হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সা’দ মা’ন জানান, এক নারী আত্মঘাতী এ হামলা চালায়। পুলিশের এক কর্মকর্তা জানান, আত্মঘাতী হামলার পর রাস্তার পাশে পেতে রাখা…

Read More