স্পেনের ইউরো স্কোয়াডে নেই দিয়েগো কস্তা

kostaইউরো ২০১৬ টুর্নামেন্টের জন্য ঘোষিত ২৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি চেলসি স্ট্রাইকার দিয়েগো কস্তার। তার নাম ছাড়াই মঙ্গলবার প্রাথমিক দল ঘোষণা করেছেন স্পেন জাতীয় দলের কোচ ভিসেন্তে দেল বস্ক।

স্পেনের নাগরিকত্ব নেয়া ব্রাজিলের এই ফুটবল তারকা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চেলসির হয়ে সর্বশেষ দুটি ম্যাচে অংশ নিতে পারেননি। ২০১৩ সালে স্পেনের জাতীয় দলে জায়গা পাবার পর এ পর্যন্ত ১০ আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে গোল পেয়েছেন মাত্র একটি।
এদিকে বস্কের ইউরো স্কোয়াড থেকে বাদ পড়েছেন বিশ্বকাপ জয়ী দলের হাই প্রোফাইল সদস্য ফার্নান্দো তোরেস, হুয়ান মাতা এবং জাভি মার্টিনেজ। স্কোয়াডে সুযোগ পাননি আর্সেনালের স্যান্টি কাজোরলাও। দীর্ঘদিন হ্াটুর ইনজুরি কাটিয়ে সম্প্রতি খেলায় ফিরেছেন তিনি।
তবে ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন এখনো পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা অর্জনের সুযোগ না পাওয়া অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা সাউল নিগুয়েজ ও লুকাস ভাসকুয়েজ। ১০ সদস্যের মিডফিল্ডারদের তালিকায় বিস্ময়করভাবে জায়াগা পেয়েছেন ভিলারিয়ালের অধিনায়ক ব্রুনো সরিয়ানো।
স্পেন প্রাথমিক স্কোয়াড :
গোলরক্ষক : ইকার ক্যাসিয়াস, ডেভিড ডি গিয়া ও সার্জিও রিকো।
ডিফেন্ডার : জর্ডি আলবা, জেরার্ড পিকে, মার্স বারট্রা, সার্জিও র‌্যামোস, দানি কারভাজাল, সিজার এ্যাজপিলিকুয়েটা ও হুয়ানফ্রান।
মিডফিল্ডার : সার্জিও বাস্কুইটস, আন্দ্রেস ইনিয়েস্তা, ডেভিড সিলভা, মাইকেল সান জোসে, কোকে, সাউল নিগুয়েজ, চেস্ক ফ্যাব্রিগাস, থিয়াগো আলকানতারা, ইস্কো ও ব্রুনো সরিয়ানো।
ফরোয়ার্ড : পেড্রো রদ্রিগেজ, আলভারো মোরাতা, আরিজ আদুরিজ, নরিটো ও লুকাস ভাজকুয়েজ।

 

 

দিয়া ইসলাম /  ১৬০৩

Related posts

Leave a Comment