প্রথম দ. কোরীয় লেখিকার ম্যান বুকার পুরস্কার জয়

দক্ষিণ কোরীয় লেখক হান কাং সোমবার ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন। তিনি তার অনুবাদকের সঙ্গে ৭২ হাজার ডলার মূল্যের এ পুরস্কার ভাগাভাগি করে নেবেন। তার এ অনুবাদক মাত্র তিন বছর আগে কোরিয়ান ভাষা শেখা শুরু করেন। হান কাং (৪৫) একজন লেখক ও সৃজনশীল লেখার শিক্ষক। তিনি ইতোমধ্যে দ. কোরিয়ায় সফলতা পেয়েছেন। তিনি তার ‘ভেজেটারিয়ান’ উপন্যাসের জন্য এ পুরস্কার পেয়েছেন। একটি নারীকে নিয়ে এ উপন্যাস লেখা হয়েছে। উপন্যাসে দেখানো হয়েছে, ওই নারী ‘মানুষের বর্বরতার অবসান ও মাংস খাওয়ার অভ্যাস পরিত্যাগ’ করতে চান। তার এ বইটি অনুবাদ করেন দেবোরাহ স্মিথ। হান কাং…

Read More

আশুলিয়ায় কবরস্থান থেকে ৬ লাশ চুরি

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের গকুলনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন কবরস্থান থেকে ছয়টি লাশ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দুপুরে কবরস্থানে গিয়ে বিষয়টি জানতে পারেন এলাকাবাসী। তারা ধারণা করছেন রবিবার রাতে এই লাশ চুরির ঘটনা ঘটে থাকবে। এলাকাবাসী জানান, পাথালিয়া ইউনিয়নের গকুলনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন ওই কবরস্থানে নতুন-পুরনো প্রায় শতাধিক কবর রয়েছে। গত এক বছরের মধ্যে যেসব মানুষকে কবর দেওয়া হয়েছে, রবিবার রাতে এমন সাতটি কবর খনন করে দুর্বৃত্তরা। খনন করা সাতটি কবরের মধ্যে ছয়টি থেকে লাশ নিয়ে যায় তারা। অবশিষ্ট কবরটি খনন করলেও সেখান থেকে লাশ নিয়ে যেতে পারেনি তারা।…

Read More

এবার যৌন নিপীড়ন নিয়ে মুখ খুললেন অপরাজিতা

খেলোয়াড়দের ওপর কর্মকর্তাদের যৌন নিপীড়ন নিয়ে ভারতীয় মহিলা ফুটবল দলের সাবেক অধিনায়ক সোনা চৌধুরীর বই ‘গেম ইন গেম’ নিয়ে সম্প্রতি প্রবল আলোড়ন শুরু হয়েছে। বইতে তিনি লিখেছেন, ‘কর্মকর্তাদের বেডে না গেলে দলে চান্স মিলত না।’ যৌন নিপীড়ন নিয়ে এবার মুখ খুলছেন বিনোদন জগতের অনেকও। ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এ ধরনের অভিযোগ অনেক। আনন্দবাজারের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ফিল্ম বা টেলিভিশন ইন্ডাস্ট্রিতেও কি মেয়েদের একই রকম সমস্যার মুখোমুখি হতে হয়-এমন প্রশ্নে অপরাজিতা আঢ্য বলেন, দেখুন, এখন বিষয়টা অনেকটা আলাদা। তবে আগে মানে ১৯৯৯ সালে আমার কামব্যাকের আগে আমি নিজেও…

Read More

প্লে-অফের আশা বাঁচিয়ে রাখলো ব্যাঙ্গালুরু

গতকাল ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে জয় পেলে প্লে-অফে খেলা অনেকটা নিশ্চিত হয়ে যেতো সাকিব-গম্ভীরদের কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু সেটা আর হলো না। সোমবার নিজেদের মাঠে ব্যাঙ্গালুরুর বিপক্ষে পাত্তাই পেল না কলকাতা। কলকাতার দেয়া ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র এক উইকেট হারিয়ে ৮ বল বাকি থাকতে সহজেই জয় নিশ্চিত করে কোহলি বাহিনী। এই জয়ের ফলে শেষ চারের খেলায় আশা বাঁচিয়ে রাখখো কোহলি ভিলিয়ার্সদের ব্যাঙ্গালুরু। অন্যদিকে হারলেও পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান বলিউড কিং শাহরুখ খানের দলের। এদিন ইডেন গার্ডেন্সে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে কলকাতা। ওপেনার…

Read More

আহসানউল্লাহর সেই শিক্ষকের জামিন নামঞ্জুর

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের মামলায় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) শিক্ষক মোহাম্মদ মাহফুজুর রশীদ ফেরদৌসের জামিন নামঞ্জুর করেছে আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরীর আদালতে ফেরদৌসের আইনজীবী জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে। আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে ৩ মে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল সায়েম কলাবাগান থানায় একটি মামলা দায়ের করেন। পরে গভীর রাতে কলাবাগানের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।         দিয়া ইসলাম /  ৫১

Read More

বিশিষ্ট সাংবাদিক সাদেক খান আর নেই

বিশিষ্ট সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক, কলামিস্ট ও শিল্প সমালোচক সাদেক খান আর নেই (ইন্না লিল্লাহি……রাজিউন)। সোমবার দুপুরে রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সাদেক খান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খানের বড় ছেলে। তিনি ‘নদী ও নারী’ সিনেমার নির্মাতা।তার ভাই রাশেদ খান মেনন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী। তার বোন বেগম সেলিমা রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী।       দিয়া ইসলাম /  ৪৮

Read More

শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

স্টাফ রিপোর্টার, ১৭ মে : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। ১৯৮১ সালের এদিন দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। এ দিন বিকেল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লী থেকে কোলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হন। এসময় তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে থাকায় ঘাতকদের হাত থেকে তারা রেহাই পান। পরবর্তীতে ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী…

Read More