ইতালি যাওয়ার পথে গত কয়েক দিনে ৭০০ জনেরও বেশি শরণার্থী সাগরে ডুবে প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে। শরণার্থীদের বহনকারী তিনটি নৌকা ডুবে এই বিপুল সংখ্যক মানুষ মারা গেছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর। রবিবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার ইতালির দক্ষিণে ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌযানগুলোতে অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিলেন; ওই নৌযানগুলো ছিল সমুদ্রযাত্রার পক্ষে অনুপযোগী। ইউএনএইচসিআর মুখপাত্র কার্লোটা সামি গত কয়েকদিনে ভূমধ্যসাগরে শরণার্থীবাহী নৌযানডুবির বিশদ বিবরণ দিয়েছেন। তিনি জানান, প্রায় ১০০ অভিবাসী নিয়ে বুধবার ডুবে যাওয়া একটি চোরাকারবারি নৌকার যাত্রীদের এখনও কোনো…
Read MoreDay: May 30, 2016
সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫
সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের একই স্থানে দুটি সড়ক দুর্ঘটনায় এক নারী পথচারী নিহত এবং আহত হয়েছে বাসে থাকা ১৫ যাত্রী। আহতদের দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে নিহত পথচারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সোমবার সকাল ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে দিনাজপুর থেকে ঢাকাগামী রাহবার পরিবহনের বাসটি চক্রবর্তী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ওই বাস অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির একাংশ ট্রাকের ভেতর ঢুকে যায়। এসময় এক নারী পথচারী আতঙ্কিত হয়ে সড়ক পার হওয়ার চেষ্টা…
Read Moreদেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্যই বিএনপি-জামায়াত দেশে পরিকল্পিতভাবে গুপ্ত হত্যা করছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোট দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্যই পরিকল্পিতভাবে গুপ্ত হত্যা সংঘটিত করছে। প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে মানুষ হত্যা এবং সরকার, দেশ ও জনগণের সম্পদ ধ্বংস করে সরকার উৎখাতে ব্যর্থ বিএনপি-জামায়াত জোট গুপ্ত হত্যাকান্ড সংঘটিত করে দেশকে অস্থিতিশীল এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে চায়। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বিকেলে স্থানীয় ইম্পেরিয়াল হোটেলে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং গাজীপুর জেলা পরিষদের প্রশাসক এম আক্তারুজ্জামান এবং প্রবাসী বাংলাদেশীদের পক্ষে সাকুরা সাবের…
Read Moreআগামী দিনে কারিগরি শিক্ষাই হবে শিক্ষার মূলধারা : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, উচ্চশিক্ষা নিয়ে হাজার হাজার বেকার থাকলেও কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বা প্রশিক্ষণ নিয়ে কেউ বেকার থাকে না। এ শিক্ষায় অধিক সংখ্যক শিক্ষার্থী ভর্তি করতে হবে। আগামীদিনে এটিই হবে শিক্ষার মূলধারা। রোববার কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোস্তাফিজুর রহমান, অধিদপ্তরের পরিচালক মো: মিজানুর রহমান, আ. ন. হ. সালাহ উদ্দিন, ড. শেখ আবু রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, শিক্ষা সরকারের অগ্রাধিকার খাত, কারিগরি শিক্ষা অগ্রাধিকারের অগ্রাধিকার।…
Read More