আগামী দিনে কারিগরি শিক্ষাই হবে শিক্ষার মূলধারা : শিক্ষামন্ত্রী

nurul-islam-nahidশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, উচ্চশিক্ষা নিয়ে হাজার হাজার বেকার থাকলেও কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বা প্রশিক্ষণ নিয়ে কেউ বেকার থাকে না। এ শিক্ষায় অধিক সংখ্যক শিক্ষার্থী ভর্তি করতে হবে। আগামীদিনে এটিই হবে শিক্ষার মূলধারা।
রোববার কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোস্তাফিজুর রহমান, অধিদপ্তরের পরিচালক মো: মিজানুর রহমান, আ. ন. হ. সালাহ উদ্দিন, ড. শেখ আবু রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, শিক্ষা সরকারের অগ্রাধিকার খাত, কারিগরি শিক্ষা অগ্রাধিকারের অগ্রাধিকার। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ ও বিশ্বচাহিদার সাথে তাল মিলিয়ে আমরা এখাতকে ঢেলে সাজাচ্ছি। এ লক্ষে্ই অবকাঠামো,যন্ত্রপাতি, শিক্ষকদের দেশী-বিদেশী প্রশিক্ষণ, নতুন নতুন প্রকল্পগ্রহণসহ নানামূখী উদ্যোগ করা হয়েছে।
তিনি বলেন, সরকার আগামী ২০২০ সাল নাগাদ ২০ভাগ, ২০৩০ সাল নাগাদ ৩০ভাগ এবং চূড়ান্ত লক্ষ্যমাত্রা ৬০ভাগ অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। এবছর ১১৪টি সরকারি কারিগরি প্রতিষ্ঠানে ৫৭ হাজার ৭৮০ জন এবং ৯৮৬টি ১ লাখ ৬৮ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। গত বছর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটসমূহে ভর্তি করা হয়েছিলো ৩১ হাজার ৫৬০ জন। এবার তার সাথে আরো ২৬ হাজার ২২০ জন বৃদ্ধি পেয়েছে।

Related posts

Leave a Comment