ক্যানসার রোগীদের পাশে ইমরান হাশমি

কিছুদিন আগেই বলিউডের অভিনেতা ইমরান হাশমির লেখা প্রথম বইটি প্রকাশিত হয়েছে। ক্যানসার আক্রান্ত পুত্র আরিয়ানকে সারিয়ে তুলতে এই রোগের বিরুদ্ধে তাঁদের দুজনের যুদ্ধের যে অভিজ্ঞতা; সেই কাহিনি নিয়েই এ বই। অসুস্থ ছেলেকে নিয়ে কঠিন এক সময় পার করতে হয়েছিল ইমরানকে। তিনি জানেন এই সময়টা কী দুঃসহ। তাই এই বই থেকে যে আয় হবে, তা ক্যানসার আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দান করবেন বলেই ঠিক করেছেন এ অভিনেতা। ২০১৪ সালে ইমরানের ছয় বছর বয়সী ছেলের ক্যানসার ধরা পড়ার পর তাঁদের পরিবারকে যে ভয়াবহ পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে, তা-ই উঠে এসেছে ‘দ্য কিস…

Read More

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সালের এমএ/এমএসএস/এমবিএস/এমএসসি/ ও এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষার পূর্বে প্রকাশিত সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা ২৮ এপিলের পরিবর্তে ১৭ মে মঙ্গলবার হতে শুরু হবে। আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। কোন কারণ দর্শানো ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার তারিখ ও সময়সূচি পরিবর্তন করতে পারবেন। পরিবর্তিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd)-এ পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানা যায়। দিয়া ইসলাম/ ১৩

Read More

আরো ভুটানি শিক্ষার্থীকে পড়াশুনার সুযোগ দেয়ার জন্য ভুটানের পররাষ্ট্র মন্ত্রীর আহ্বান

ভুটানের পররাষ্ট্র মন্ত্রী লিয়ানপো ধামছো দর্জি রংপুর বেসরকারি মেডিক্যাল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আরো বেশী ভুটানি শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেয়ার আহবান জানিয়েছেন। বুড়িমারী উদ্ভিদ নিরোগ নির্ণয় কেন্দ্রের সম্মেলন কক্ষে তার সৌজন্যে আয়োজিত এক চা-চক্রে মতবিনিময়কালে তিনি এ আহবান জানান। ভুটানের পররাষ্ট্র মন্ত্রী লিয়ানপো ধামছো দর্জি রংপুরে দু’দিনের সরকারি সফর শেষে আজ বুড়িমারী স্থলবন্দর হয়ে নিজ দেশে ফিরে গেছেন। বাংলাদেশে নিযুক্ত ভুটান দূতাবাসের কাউন্সিলর মি. ইয়নপেন গেইমথ, ভুটানের পররাষ্ট্র মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা জিগমে পেন ঝিং, লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান, বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার হুমায়ুন হাফিজ, প্রাইম মেডিকেল কলেজের ভাইস…

Read More

মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তাসহ ২ জন খুন

রাজধানীর কলাবাগানে মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা ও তার এক বন্ধুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত জুলহাস মান্নান ইউএসএআইডিতে কর্মরত ছিলেন। এর আগে তিনি ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের প্রটোকল কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় মান্নানের বন্ধু তন্ময়ও নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, কলাবাগানের আসিয়া মঞ্জিল এর দ্বিতীয় তলায় থাকতেন জুলহাস। ওই বাড়ির নিরাপত্তা রক্ষী পারভেজ হামলায় আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় ওই বাড়িতে দায়িত্ব পালন করছিলেন আরেক নিরাপত্তা কর্মী সুমন। পারভেজকে তিনিই হাসপাতালে নিয়ে যান। সুমন গণমাধ্যমকে জানান, পাঁচ থেকে…

Read More

মুস্তাফিজের জন্য বাংলা শেখার ধুম!

সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার কদিন আগেই টুইটারে লিখেছিলেন, ‘মুস্তাফিজের জন্য বাংলাটা শিখতেই হবে আমাকে! আমি গুগল ট্রান্সলেশন ব্যবহার করছিলাম ফিজের (মুস্তাফিজ) জন্য। চেষ্টা করছি কীভাবে বাংলা শিখতে হয়।’ শুধু ওয়ার্নারই নন, দলটির কোচ টম মুডি এখন টুইটারে বাংলায় টুইট করেছেন। তেমনি দলটির মেন্টর ভি ভি এস লক্ষ্মণও টুইটারে মুস্তাফিজের প্রশংসা করেছেন বাংলায়! তাই এখন বলতেই হচ্ছে, মুস্তাফিজের সৌজন্যে বাংলাও এখন ক্রিকেট বিশ্বে বেশ আলোচিত হচ্ছে। আইপিএলে তাই মুস্তাফিজের দলের অনেকেই বাংলা শেখার চেষ্টাও করছেন। হায়দরাবাদের অনেক অবাঙালি সমর্থকও এখন বাংলায় এক-দুটি শব্দ পোস্ট করার দিকে ঝুঁকছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ম্যাচসেরার…

Read More

শিগগিরই ম্যালেরিয়া নির্মূলে সক্ষম হব : নাসিম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ম্যালেরিয়া নির্মূলের পথে বাংলাদেশ অনেকখানি এগিয়ে গেছে। সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশকে সম্পূর্ণভাবে ম্যালেরিয়া মুক্ত করা সম্ভব হবে। তিনি সোমবার ঢাকায় সচিবালয়ের অফিস কক্ষ থেকে ভিডিও কনফারেন্সযোগে চট্টগ্রামের ফৌদারহাটের ইন্সটিটিউট অব ট্রপিক্যাল মেডিসিন-এ অনুষ্ঠিত ‘বিশ্ব ম্যালেরিয়া দিবস’ এর কর্মসূচি উদ্বোধন কালে একথা বলেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকও এসময় ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোহাম্মদ নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ওয়াহিদ হোসেনসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সহযোগী ও বেসরকারি সংস্থাসমূহের প্রতিনিধিবৃন্দ এবং…

Read More

দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত চক্র গুপ্ত হত্যাকান্ডে লিপ্ত : প্রধানমন্ত্রী

কলাবাগানের জোড়া খুনের মত বিভিন্ন হত্যাকান্ডের জন্য বিএনপি-জামায়াত চক্রকে অভিযুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে এই চক্র ‘গুপ্ত হত্যাকান্ড’ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এ ধরনের হত্যাকান্ডের পেছনে কারা রয়েছে সবাই তা জানে। দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত চক্র এ ধরনের নানা গুপ্ত ও জঘন্য হত্যাকা- চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত চক্র ৫ জানুয়ারির নির্বাচনের আগে সমাজবিরোধী কর্মকান্ডে জড়িত ছিল। কিন্তু তাদের আন্দোলন নির্বাচন বানচাল করতে ব্যর্থ হয়। তাই তারা এ ধরনের গুপ্ত হত্যা চালিয়ে যাচ্ছে। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী গণভবনে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে…

Read More

সিদ্ধিরগঞ্জে গণহিস্টেরিয়ায় আরো ২৫ পোশাককর্মী হাসপাতালে

মোশতাক আহমেদ শাওন,  নারায়ণগঞ্জ , ( ২৩ এপ্রিল ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রানস অ্যাপারেলস নামের রফতানি মুখি পোশাক কারখানার আরো ২৫ নারী পোষাককর্মী গণহিস্টেরিয়ায় আক্রান্ত হয়ে মঙ্গলবার দুপুরে হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর পেয়ে ইন্ডাষ্ট্রিয়াল পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। উর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন শেষে একটি বিশেষজ্ঞ ডাক্তারের টিম এর তত্ত্বাবধানে কারখানাটি চালু রাখার জন্য নির্দেশ দিয়ে যান বলে কারখনা সূত্রে জানা যায়। অসুস্থ পোষাককর্মীরা জানান, গত ২দিন ধরে কারখানায় শ্রমিকরা গণহিস্টেরিয়ায় আক্রান্ত হয়ে পড়ছে। বুধবার সকাল ১১টা থেকে হঠাৎ করে নারী শ্রমিকরা মাথা ঘুরে পড়ে যায়।…

Read More

হাতিবান্ধায় ছাত্রলীগের কমিঠি নিয়ে দু’গ্র“পের সংঘর্ষ আহত ৮

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় ছাত্রলীগের কমিঠি বৈধ ঘোষনা নিয়ে দু’গ্র“পের মধ্যে অস্ত্রে-সস্ত্রে সংঘর্ষ হয়েছে। এঘটনায় ৮ ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়েছে। বৃহস্পতিবার ২১ এপ্রিল দুপুরের পর হাতিবান্ধা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কমিঠি ঘোষনার পর অপর গ্র“পটির সাথে হাতিবান্ধার আমতলায় এই সংঘর্ষ বাঁধে। স্থানীয় ও পুলিশ বলেছে, দুপুরে স্থানীয় কয়েকটি ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি-সম্পাদক সংবাদ সম্মেলনে তাদের বৈধ কমিটি ঘোষনা করে গুড্ডিমারী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রাশেদুজ্জামান রানা। সংবাদ সম্মেলন শেষে ছাত্রলীগের কয়েকটি ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। এসময় অপর একটি গ্র“প অস্ত্র-সস্ত্র নিয়ে আমতলায় ধাওয়া করলে দু’গ্র“পের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় তারা কয়েকটি দোকান…

Read More

বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য শিল্প উদ্যোক্তাদের প্রতি শিক্ষামন্ত্রীর আহবান

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দেশে বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত উন্নয়নে পৃষ্ঠপোষকতা প্রদানের জন্য শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। মন্ত্রী শুক্রবার ঢাকার ধানমন্ডিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে কৃতী বৈজ্ঞানিক ও গবেষকদের ‘ইউনাইটেড গ্রুপ পেপার এওয়ার্ড ২০১৬’ প্রদান অনুষ্ঠানে বক্তৃতাকালে এ আহ্বান জানান। তিনি ২০১৩ সালে আন্তর্জাতিক জার্নালে লেখা প্রকাশিত হয়েছে এমন গবেষকদের মধ্য থেকে নির্বাচিত ৫০ জনকে এওয়ার্ড প্রদান করেন। ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রুপের উদ্যোগে এ পুরস্কার চালু করা হয়েছে। শিক্ষামন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর আলোকিত সমাজ গঠনে সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, শিল্পোদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা সরকারের এ…

Read More