বুধবার দেশে ফিরছেন খালেদা জিয়া

khaledaঢাকা, ১৫ অক্টোবর : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী বুধবার (১৮ অক্টোবর) দেশে ফিরবেন। শনিবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন বেগম খালেদা জিয়া। এর আগে রাতে লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা দেবেন তিনি।

গত ১৫ জুলাই চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে আছেন। বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আগে থেকেই লন্ডনে অবস্থান করছেন।

শনিবার সকালেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চলতি সপ্তাহেই খালেদা জিয়া দেশে ফিরতে পারেন।

Related posts

Leave a Comment