আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই : মাশরাফি

masrafiঢাকা, ১৫অক্টোবর : ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রক্ষণাত্মক ক্রিকেট খেলার প্রশ্নই উঠে না। যদি এমন ভাবনা থাকে, নিজেদের দিনে আমরা ওদের হারাতে পারব, আমার মনে হয় তাহলে আমরা সুযোগই পাব না। ব্যাটিং-বোলিং যাই করি এখান থেকে বের হয়ে আসার একমাত্র পথ হচ্ছে আক্রমণাত্মক ক্রিকেট খেলা।’

শনিবার দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন মাশরাফি বিন মর্তুজা।

‘সবার একটু দ্বিধায় থাকা স্বাভাবিক। তবে এটা চিন্তা করে খেলতে নামলে, খেলাটা আরও কঠিন হয়ে যাবে। আমি মনে ভালো করি, যদি আগের সব ভুলে গিয়ে নতুন উদ্যম নিয়ে যদি শতভাগ দিয়ে ওদের সঙ্গে লড়তে পারি তাহলে যে কোনো কিছুই হতে পারে।’ অভিমত মাশরাফির।

মাশরাফি মনে করছেন, ‘দেশে মোটামুটি সাফল্য পাওয়ার পর প্রথম বিদেশ সফর ছিল নিউজিল্যান্ডে। আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। এরপর শ্রীলঙ্কা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা মোটামুটি ভালো পারফরম্যান্স করেছি। আমার মনে হয়, এই বছরের সবচেয়ে কঠিন সফর-এই মুহূর্তে আমরা যেটা করছি।’

উল্লেখ্য, কিম্বার্লিতে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে রবিবার স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। সরাসরি দেখাবে গাজী টিভি।

Related posts

Leave a Comment