সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সুলেকাবাদ ইউনিয়নের ৩ মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার ৩ হাজার তিনশ’ ৯০ পিস ইয়াবা ও সাত লাখ ১১ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও র্যাব-৯ এর অভিযানে তাদেরকে সুলেকাবাদ ইউনিয়নের ভাদেরটেক দক্ষিণপাড়া থেকে ওই ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বিশ্বম্ভরপুর উপজেলার সুলেকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামের সিজল মিয়া (৫৫), হাদিস মিয়া (৪৫) ও কাদির মিয়া (৩৫)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর মো. সুয়েব আহমদ জানিয়েছেন, গ্রেফতারকৃত তিনজনই পেশাদার ইয়াবা ব্যবসায়ী।
Read MoreDay: October 19, 2017
ইয়াঙ্গুনের ঐতিহ্যবাহী হোটেল আগুনে বিধ্বস্ত, নিহত ১
মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের বিখ্যাত বিলাসবহুল হোটেল কান্ডোগাই প্যালেস ভয়াবহ অগ্নিকাণ্ডে বিধ্বস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে আহত হয়েছে ২ জন। মিয়ানমারের ঐতিহ্যবাহী নির্মাণ পদ্ধতিতে তৈরি হোটেলটি অনেকাংশেই কাঠের তৈরি এবং পর্যটকদের কাছে হোটেলটি ব্যাপকভাবে জনপ্রিয়। শতাধিক অগ্নিনির্বাপক কর্মী মিলে আগুন নেভাতে সক্ষম হয়, হোটেলের ভেতর থেকে ১৪০ অতিথিকে উদ্ধার করা হয়। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটা নিয়ে গণমাধ্যমে বিভিন্ন ধরণের কথা বলা হয়েছে। কারো প্রতিবেদনে বলা হয়েছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত কেউ বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগেছে। হোটেলটির মালিকপক্ষের মুখপাত্র তাই লুইন বলেন, কিভাবে আগুনের সূত্রপাত সেটা এখন…
Read Moreসমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় চট্টগ্রাম বন্দর থেকে ৮৬৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার বন্দর থেকে ৮২০ কি. মি. দক্ষিণ-পশ্চিমে, মংলা বন্দর থেকে ৭৪৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা বন্দর থেকে ৭৪০ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিমে অগ্রসর হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কি.মি এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ৪০ কি.মি. যা দমকা হাওয়া আকারে ৫০ কি.মি বৃদ্ধি পেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এ সময় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও…
Read Moreআপিলেও এমপি রানার জামিন হয়নি
মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি টাঙ্গাইলের সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানার আপিল বিভাগেও জামিন হয়নি। এ সংক্রান্ত হাইকোর্টের রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। এমপি রানার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য রানা গত এপ্রিলে হাইকোর্ট থেকে জামিন পেলেও গত ৮ মে আপিল বিভাগ তা চার মাসের জন্য স্থগিত করে দেয়। সেই সঙ্গে নিম্ন আদালতে ছয় মাসের মধ্যে…
Read Moreশখে রাসলেরে জন্মদনিে মলিাদ ও দোয়া মাহফলিে প্রধানমন্ত্রী
ঢাকা, ১৯ অক্টোবর : জাতরি পতিা বঙ্গবন্ধু শখে মুজবিুর রহমানরে কনষ্ঠি সন্তান শখে রাসলেরে ৫৪তম জন্মদনিে বুধবার মাগরবিরে নামাজরে পর ধানমন্ডরি বঙ্গবন্ধু ভবনে মলিাদ ও দোয়া মাহফলি অনুষ্ঠতি হয়। শখে রাসলেরে বড় বোন প্রধানমন্ত্রী শখে হাসনিা মলিাদ মাহফলিে উপস্থতি ছলিনে। মলিাদ মাহফলিে বশিষে মুনাজাতে শখে রাসলে এবং বঙ্গবন্ধু ও ১৫ আগস্টরে অন্যান্য শহীদদরে আত্মার মাগফরোত কামনা করা হয়। বশিষে মুনাজাতে প্রধানমন্ত্রী শখে হাসনিা ও তাঁর ছোট বোন শখে রহেনোর সুস্বাস্থ্য ও র্দীঘায়ু কামনা করা হয়। সোবহানবাগ জামে মসজদিরে পশে ইমাম আলহাজ মো. লয়িাকত হোসইেন মুনাজাত পরচিালনা করনে। শখে হলোল উদ্দনি…
Read Moreঢাকা রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব জনমত সৃষ্টি করেছে : পররাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ১৯ অক্টোবর : পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেছেন, বাংলাদেশের কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা ইস্যু এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, বাংলাদেশ কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গা ইস্যুতে একটি আন্তর্জাতিক জনমত সৃষ্টি করতে সক্ষম হয়েছে। তিনি গতকাল বুধবার সকালে ঢাকায় এক প্রেস ব্রিফিংএ একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী আলী বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের অনেক ঘনিষ্ট। এ বিষযটিকে ঢাকার কূটনৈতিক সাফল্য হিসাবেই মনে করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে রাশিয়া ও চীনের বর্তমান অবস্থান সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বলেন, ২৫ আগস্টের পর মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে…
Read Moreলাখো মানুষের ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া
ঢাকা, ১৯ অক্টোবর : সরকারের প্রতিহিংসা মূলক গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে লন্ডনে চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকাল ৫টা ১০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমান বন্দর থেকে বের হয়ে গুলশান নিজ বাসার উদ্দেশে যখন রওনা করেন গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন এই নেত্রী, তখন গোটা রাজপথ যেনো এক জনসমুদ্র। সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে প্রিয় নেত্রীকে বরণ করে নিতে লাখো নেতাকর্মী নেমে আসেন রাজপথে। বিমানবন্দর থেকে গুলশান তিল ধারনের ঠাঁই নেই। ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি…
Read Moreস্বামীর গোপন প্রেমের ছবি ফাঁস করলেন মিলা
১০ বছরের প্রেম শেষে বিয়ের সিদ্ধান্ত নেন পপ তারকা মিলা ইসলাম। বিয়ের কয়েকমাস যেতে না যেতেই সম্প্রতি আলোচনায় আসে বিচ্ছেদ। মিলা তার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগসহ অন্যান্য মেয়েদের সাথে সম্পর্কের বিষয়টিও উল্লেখ করেছেন অনেকবার। তবে এ বিষয়ে কোনো প্রমাণ দিতে পারেননি মিলা। শেষ পর্যন্ত সেই গোপনীয়তাও ফাঁস করে দিলেন। মিলা তার ফেসবুক পেজে ৮৬টি স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে বিভন্ন মেয়েদের সাথে তার স্বামী পারভেজের চ্যাটিং রয়েছে। শুধু তাই নয়, ফোন কল রেকর্ড পর্যন্ত শেয়ার করেছেন তিনি। মিলা বলেন, ‘আমি আসলে বিষয়গুলো নিয়ে কি বলবো জানি না। যে মানুষটিকে ১০ বছরে…
Read Moreভারত থেকে এক লাখ টন সিদ্ধ চাল কিনবে সরকার
ভারত থেকে এক লাখ টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করবে সরকার। গতকাল বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, প্রতি টন ৪৫৫ মার্কিন ডলার হিসেবে ১ লাখ টন চাল আমদানি করতে বাংলাদেশি টাকায় খরচ হবে ৩৭৭ কোটি ৬৪ লাখ টাকা। তিনি আরো জানান, ঋণপত্র খোলার ৬০ দিনের মধ্যে পুরো চাল সরবরাহ করবে ভারত।
Read More