সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সুলেকাবাদ ইউনিয়নের ৩ মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার ৩ হাজার তিনশ’ ৯০ পিস ইয়াবা ও সাত লাখ ১১ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও র্যাব-৯ এর অভিযানে তাদেরকে সুলেকাবাদ ইউনিয়নের ভাদেরটেক দক্ষিণপাড়া থেকে ওই ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বিশ্বম্ভরপুর উপজেলার সুলেকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামের সিজল মিয়া (৫৫), হাদিস মিয়া (৪৫) ও কাদির মিয়া (৩৫)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর মো. সুয়েব আহমদ জানিয়েছেন, গ্রেফতারকৃত তিনজনই পেশাদার ইয়াবা ব্যবসায়ী।
