ইয়াঙ্গুনের ঐতিহ্যবাহী হোটেল আগুনে বিধ্বস্ত, নিহত ১

মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের বিখ্যাত বিলাসবহুল হোটেল কান্ডোগাই প্যালেস ভয়াবহ অগ্নিকাণ্ডে বিধ্বস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে আহত হয়েছে ২ জন।

মিয়ানমারের ঐতিহ্যবাহী নির্মাণ পদ্ধতিতে তৈরি হোটেলটি অনেকাংশেই কাঠের তৈরি এবং পর্যটকদের কাছে হোটেলটি ব্যাপকভাবে জনপ্রিয়। শতাধিক অগ্নিনির্বাপক কর্মী মিলে আগুন নেভাতে সক্ষম হয়, হোটেলের ভেতর থেকে ১৪০ অতিথিকে উদ্ধার করা হয়। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটা নিয়ে গণমাধ্যমে বিভিন্ন ধরণের কথা বলা হয়েছে। কারো প্রতিবেদনে বলা হয়েছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত কেউ বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগেছে। হোটেলটির মালিকপক্ষের মুখপাত্র তাই লুইন বলেন, কিভাবে আগুনের সূত্রপাত সেটা এখন বলা কঠিন, এটি এখন তদন্তাধীন। উল্লেখ্য এই হোটেলটির মালিক তো গ্রুপ যার মালিক বিতর্কিত বার্মিজ ধনকুবের তাই জা, যিনি মিয়ানমারের সাবেক সামরিক জান্তা সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত।

হোটেলে থাকা একজন মার্কিন অতিথি আদ্রিয়েন ফ্রিলট ফ্রন্টিয়ার মিয়ানমারকে বলেন, কোনো ফায়ার অ্যালার্ম শোনা যায়নি, হোটেলের কর্মীরা এসে দরজায় ধাক্কায় ঘুম ভাঙে। আমরা বুঝতে পারি কোনো সমস্যা হয়েছে এরপরে ধোয়ার গন্ধ পাই এবং হোটেল ত্যাগ করেন। কোনো ফায়ার অ্যালার্ম শোনা যায়নি বরং শব্দে মনে হয়েছে করিডরে কিছু মাতাল ব্যক্তি রয়েছে।

মিয়ানমারের বিখ্যাত কান্ডোগাই হ্রদের তীরে অবস্থিত এই হোটেলটি ১৯৯০ সালে তৈরি। তবে এর প্রাচীন অংশটি ১৯৩০ সালে তৈরি যেটি ঔপনিবেশিক যুগে ব্রিটিশ সেনা কর্মকর্তারা রোয়িং ক্লাব (নৌকা) হিসেবে ব্যবহার করত।

Related posts

Leave a Comment