দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সারা বিশ্বের রোল মডেল: দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

anam1সাভার,৬ এপ্রিল, ২০১৯(বিবিনিউজ):দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সারা বিশ্বের রোল মডেল হয়েছে বলে মন্তব্য করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
ঢাকার ধামরাইয়ের কাওয়াখোলা মাঠে মিতালী সংসদ এর উদ্যোগে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন ইতিমধ্যে সিঙ্গাপুরে ২৬টি দেশের সেনাবাহিনী ও দুর্যোগ প্রতিরোধ কমিটির সাথে আমাদের আলোচনা হয়েছে যে দুর্যোগের সময় একে অপরকে কিভাবে সাহায্য করতে পারবে। দূর্যোগ ক্ষমতা বাড়ানোর জন্য বর্তমান সরকার না না পদক্ষেপ হাতে নিয়েছে জানিয়ে তিনি আরও বলেন উপজেলা পরিষদ নির্বাচনে না এসে বিএনপি চরম ভুল কাজ করেছে তার খেসারত দিতে হচ্ছে নেতাদের। এদেশে বিএনপি আর ক্ষমতার মুখ দেখবে না বলেও জানান তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে এসময় ধামরাইর সংসদ সদস্য বেনজীর আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment