২ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : ন্যাটোর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রাক্কালে মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংস্থাটির মহাসচিব জেন্স স্টলটেনবার্গের সাক্ষাতের কথা রয়েছে। যদিও মার্কিন এ নেতা বরাবরই সংস্থাটির সমালোচনা করে আসছেন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সদস্য দেশের ২৯ পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণে ওয়াশিংটনে আলোচনার দু’দিন আগে তিনি হোয়াইট হাউসে এ বৈঠকে বসছেন। এদিকে ট্রাম্প ইতোমধ্যে ন্যাটোর প্রয়োজনীয়তা নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন এবং তিনি এ সংস্থার অন্যান্য সদস্য দেশকে এর সুবিধাভোগি হিসেবে আখ্যায়িত করেছেন।
Read MoreDay: April 2, 2019
আইসিসির প্রধান নির্বাহীর দায়িত্ব নিলেন ভারতীয় বংশোদ্ভুত স্বনে
২ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণ করলেন ভারতীয় বংশোদ্ভুত গণমাধ্যম ব্যক্তিত্ব মানু স্বনে। বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থার পক্ষ থেকে সোমবার এ কথা জানানো হয়েছে। সম্প্রচার সংস্থা ইএসপিএন স্টার স্পোর্টসের পরিচালক এবং ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের নন এক্সিকিউটিভ ডিরেক্টরের দায়িত্ব পালন করা স্বনে দক্ষিণ আফ্রিকার সাবেক টেস্ট উইকেটরক্ষক ডেভ রিচার্ডসনের স্থলাভিষিক্ত হলেন।
Read Moreআর্সেনাল নিউক্যাসেলকে হারিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে
২ এপ্রিল ২০১৯ (বিবিনিউজ) : নিউক্যাসেলকে হারিয়ে প্রিমিয়ার লীগের পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থানে উঠে এসেছে আর্সেনাল। সোমবার অনুষ্ঠিত ম্যাচে তারা ২-০ গোলে জয়লাভ করেছে। এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধে এ্যারন রামসের গোলে লিড পাওয়া গানারদের হয়ে দ্বিতীয়ার্ধের শেষভাগে গোল করেছেন আলেক্সান্দ্রে লাকাজেট্টি। আর এতেই জয়ের আশা ত্যাগ করতে হয় নিউক্যাসেলকে। এর মাধ্যমে ফুটে উঠেছে উনাই এমেরির অধীনে আর্সেনালের চমৎকার অগ্রগতির প্রমাণ। সোমবারের লিগ ম্যাচে এই জয়ের ফলে চতুর্থ স্থানে ঠাঁই হওয়া টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ২ পয়েন্টের ব্যবধান রচনা করে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। আর ম্যানচেস্টার ইউনাইটেড নেমে গেছে তালিকার পঞ্চম…
Read Moreআগামীকাল পবিত্র শবে মি‘রাজ
২ এপ্রিল ২০১৯ (বিবিনিউজ) : আগামীকাল রাতে পবিত্র শবে মি’রাজ।যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আগামীকাল বুধবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে মি’রাজ উদযাপিত হবে বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগ আগামীকাল বাদ আসর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মি’রাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন কাসেম মি‘রাজের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে জ্ঞানগর্ব আলোচনা করবেন। এতে ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম সভাপতিত্ব করবেন ।
Read Moreঢাকার ধামরাইয়ে ছাত্রলীগ ও কৃষক দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া
সাভার,০২ এপ্রিল ২০১৯: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকার ধামরাইয়ে ছাত্রলীগ ও কৃষক দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে এসময় সুয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম সোহেল রাজসহ আহত হয়েছে অন্তত ১০ জন। সকালে ধামরাইর সুয়াপুর মোড় এলাকায় এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে ধামরাই উপজেলা কৃষক দলের সভাপতি ওবায়দুল্লা ও ধামরাইর সুয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম সোহেল রাজের মধ্যে বিরোধ চলে আসছিলো। আজ সকালে সুয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম সোহেল রাজ মোটরসাইকেল…
Read Moreবিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন আগামী বাজেট থেকে দেশের সব প্রতিবন্ধী ভাতা পাবে
২ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে তাঁর সরকারের পদক্ষেপসমূহ তুলে ধরে বলেছেন, সরকার আগামী বাজেট থেকে দেশের সব প্রতিবন্ধীকে ভাতা প্রদান করবে। ‘আগামী বাজেট থেকে দেশের যত প্রতিবন্ধী রয়েছে তাঁদেরকে আমরা ভাতা প্রদান করবো, ইনশাল্লাহ,’-উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে সরকার ১০ লাখ প্রতিবন্ধী ব্যক্তিকে মাসিক ৭০০ টাকা হারে ভাতা প্রদান করছে এবং সেন্সাস রিপোর্ট অনুযায়ী দেশে এখন ১৪ লাখ প্রতিবন্ধী জনগোষ্ঠী রয়েছে। যারা আগামীতে ভাতার আওতায় আসবে। শেখ হাসিনা আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৯ উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে…
Read Moreসাভারে উদ্বোধন করা হলো ই ট্রাফিক প্রসিকিউশন ও ফাইন পেমেন্ট সিস্টেম
সাভার, ২ এপ্রিল,২০১৯ : যানবাহনে মামলা ও হয়রানি কমানোর উদ্যোগ নিয়ে সাভারে উদ্বোধন করা হলো ই ট্রাফিক প্রসিকিউশন ও ফাইন পেমেন্ট সিস্টেম। মঙ্গলবার দুপুরে সাভার বাজার বাসষ্ট্যান্ডে বেলুন উড়িয়ে এ ফাইন পেমেন্ট সিস্টেম উদ্বোধন করেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় ঢাকা রেঞ্জের ডিআইজি আবদুল্লাহ আল মামুন বলেন দেশে জঙ্গি দমনে পুলিশ ব্যাপক ভুমিকা রেখেছে পুলিশ এখন জনগণের বন্ধু অপরাধ দমনে পুলিশ সবসময় দেশের মানুষের পাশে আছেন বলেও জানান তিনি। পরে ডিআইজি সাভারের হরিণধরা এলাকায় ট্যানারি পুলিশ ফাঁড়ি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা…
Read Moreপাটকল শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
০২ এপ্রিল ,২০১৯(বিবিনিউজ): জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে আগুন জ্বালিয়ে অবরোধ করে আমিন জুট মিলের শ্রমিকেরা। ।জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে আগুন জ্বালিয়ে অবরোধ করে আমিন জুট মিলের শ্রমিকেরা। এ সময় দুর্ভোগে পড়ে স্কুল ও অফিসগামী মানুষ। মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা ও হাফিজ জুট মিলস এলাকায় মহাসড়ক অবরোধ করেছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল আটটায় মিছিল নিয়ে শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসে পড়েন। সেখানে বক্তব্য দেন শ্রমিক নেতারা। অবরোধের সময় দুটি স্থানে সীতাকুণ্ড থানা-পুলিশ, শিল্প-পুলিশ চট্টগ্রামের বিপুলসংখ্যক পুলিশ সদস্যও অবস্থান…
Read Moreচক্রাকারে চলছে বাস, নেই ঝামেলা নেই বাগবিতণ্ডা
০২ এপ্রিল, ২০১৯(বিবিনিউজ):নির্দিষ্ট গন্তব্যে যেতে যাত্রীরা লাইনে দাঁড়িয়ে ধানমন্ডি চক্রাকার বাসে উঠছেন। ‘ভাড়া দেন, ভাড়া দেন’—বলে হাঁকডাক নেই। ভাড়া নিয়ে বাহাস বা বাগবিতণ্ডা নেই। টিকিট কেটে উঠতে হবে। হালকা মেজাজে গল্প করতে করতেই গন্তব্যে নামছেন যাত্রী। নামার সময় চালক সড়কের পাশে বাস থামিয়ে নিজেই দরজা খুলে দিচ্ছেন। সদ্য চালু হওয়া ধানমন্ডি চক্রাকার বাস সার্ভিসের এই চিত্র। সেবা নিয়ে যাত্রীরা সন্তুষ্ট, তবে মান ধরে রাখার ওপর জোর দেন তাঁরা। বেলা দুইটা। ধানমন্ডির পুরোনো ১৫ নম্বরে লাল-সবুজ ছাতার নিচে চেয়ার-টেবিল পাতা একটি অস্থায়ী কাউন্টারে একজন টিকিট বিক্রি করছেন। আরেক সহযোগী সায়েন্স ল্যাব,…
Read Moreমন্ত্রিসভায় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ার নীতিগত অনুমোদন
২ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : মন্ত্রিসভা সোমবার গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৯ এর খসড়ার নীতিগত অনুমোদন করেছে। ‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৯ এটা একেবারে হুবহু রাজশাহীর উন্নয়ন কর্তৃপক্ষ আইনের আদলে তৈরী করা। এখানে নতুনত্ব কিছু নাই। রাজশাহীর উন্নয়ন কর্তৃপক্ষ আইনটাকেই এখানে কপি করা হয়েছে, বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রস্তাবিত আইনে কতগুলো কর্মকান্ডকে অপরাধ বলে চিহ্নিত করা হয়েছে। যেমন-ইমারত নির্মাণ, জলাধার খনন, উঁচু ভূমি সংক্রান্ত যে বিধি নিষেধ অন্য আইনে রয়েছে সেটা…
Read More