সাভার,০২ এপ্রিল ২০১৯: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকার ধামরাইয়ে ছাত্রলীগ ও কৃষক দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে এসময় সুয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম সোহেল রাজসহ আহত হয়েছে অন্তত ১০ জন।
সকালে ধামরাইর সুয়াপুর মোড় এলাকায় এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে ধামরাই উপজেলা কৃষক দলের সভাপতি ওবায়দুল্লা ও ধামরাইর সুয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম সোহেল রাজের মধ্যে বিরোধ চলে আসছিলো। আজ সকালে সুয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম সোহেল রাজ মোটরসাইকেল যোগে যাওয়ার সময় কৃষক দলের সভাপতি ওবায়দুল্লার লোকজন তার উপরে হামলা চালায় এসময় ছাত্রলীগ সভাপতির চিৎকারে তার কর্মী সমর্থকরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংধর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে এসময় ছাত্রলীগের সভাপতিসহ আহত হয় অন্তত ১০ জন। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এবিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্য ওসি দীপক চন্দ্র সাহা জানান এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঢাকার ধামরাইয়ে ছাত্রলীগ ও কৃষক দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া
