৭ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিষয়ে কাজ করে এমন বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ নানা কর্মসূচি পালন করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশও এবছর দিবসটি উদযাপন করছে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘সমতা ও সংহতি নির্ভর সার্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ বছর দিবসটি উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান, সেমিনার আয়োজন, স্যুভেনির প্রকাশ, স্বাস্থ্য শিক্ষা প্রদর্শনী, জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র…
Read MoreDay: April 7, 2019
ছাত্রী যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের শাস্তির দাবিতে ক্যাম্পাস উত্তাল
৭ এপ্রিল,২০১৯(বিবিনিউজ):ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। আজ সকালে অভিযুক্ত ওই শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এদিকে যৌন নির্যাতনের শিকার দুই ছাত্রীও ওই শিক্ষকের শাস্তি দাবি করেছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী শিক্ষকের শাস্তির দাবি করেছেন। ওই শিক্ষকের শাস্তি না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন…
Read Moreএই চৌকিদারই দিতে পারবে সুখী ভারত
৭ এপ্রিল, ২০১৯(বিবিনিউজ): পশ্চিমবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের নির্বাচন হচ্ছে আগামী ১১ এপ্রিল। এই নির্বাচনে বিজেপির পক্ষে প্রচারের জন্য আজ রোববার বেলা ১১টার দিকে কোচবিহারে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে বলেন, যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকুন। আর এগোবেন না স্পিডব্রেকার দিদি। তিনি আসন্ন ভোটে এই চৌকিদারকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, এই চৌকিদারই আপনাদের দিতে পারবে এক সুখী ভারতকে। মোদি কোচবিহার শহরের রাসমেলা ময়দানে বিজেপি আয়োজিত এক বিশাল জনসভায় বলেন, পিসি-ভাইপোর (মমতা-অভিষেক) শাসনে বাংলায় অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য হয়েছে। দিদির বাংলা আজ সারদা,…
Read Moreআইপিএলে ক্যারিবীয় ছাড়া দলগুলোর চলে না
০৭ এপ্রিল ,২০১৯(বিবিনিউজ):হিসাব করলে এবারের আইপিএলের তিন ভাগের এক ভাগ শেষ হয়ে গিয়েছে।। শুধু আইপিএল নয়; বিপিএল থেকে শুরু করে পিএসএল, সিপিএল থেকে শুরু করে বিগ ব্যাশ লিগ, বিশ্বের সব টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ক্যারিবীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। টি-টোয়েন্টি মানেই ধুমধাড়াক্কা ক্রিকেট, মাঠে ঝড় তোলার জন্য বর্তমানে ক্যারিবীয়দের বিকল্প খুব কমই আছে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দলগুলো তাই চেষ্টা করে নিজেদের শিবিরে অন্তত একজন ক্যারিবীয় হলেও রাখতে। আইপিএলের দলগুলোও এর ব্যতিক্রম নয়। আর ক্যারিবীয়দের ওপর ভর করে এই মৌসুমে আইপিএলের দলগুলোও উতরে যাচ্ছে। এক হায়দরাবাদ ছাড়া প্রতিটি দলেই কোনো না কোনো…
Read Moreহকারদের দখলে আবার গুলিস্তানের ফুটপাত
৭ এপ্রিল, ২০১৯(বিবিনিউজ):গুলিস্তানে আবার ফুটপাতে বসতে শুরু করেছে হকার। ।গুলিস্তান এলাকার ফুটপাত অবৈধ দখলমুক্ত করার পর দেড় মাসও টিকল না। পথচারীদের চলাচলের রাস্তা বন্ধ করে আবারও হকাররা বসে গেছেন। এতে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সড়কে যানজটের মাত্রাও বেড়েছে। গত কয়েক দিনে গুলিস্তান ও এর আশপাশের এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে। এর আগে গত ২০ ফেব্রুয়ারি গুলিস্তান এলাকার ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়। এরপর থেকে প্রায় দেড় মাস ধরে গুলিস্তান এলাকা হয়ে বিভিন্ন স্থানে যাতায়াতে স্বাচ্ছন্দ্য ছিল। এতে সন্তোষ প্রকাশ করেছিল পথচারীরা। তবে অতীতের মতো এবারও উচ্ছেদের পর হকার…
Read Moreকক্সবাজারে ঝুঁকিতে রয়েছেন পর্যটকরা
৭ এপ্রিল ,২০১৯(বিবিনিউজ):বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের শহর কক্সবাজারে ৪২৩টি হোটেল, মোটেল, গেস্টহাউসে অগ্নিনির্বাপণব্যবস্থা ত্রুটিযুক্ত। ৭ থেকে ১৩ তলাবিশিষ্ট বহুতল ভবনগুলোতে আগুন লাগলে তা নিয়ন্ত্রণের সক্ষমতা স্থানীয় ফায়ার সার্ভিসের নেই। ফলে একধরনের ঝুঁকিতে রয়েছেন পর্যটকেরা। জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হোটেল-মোটেলগুলোর অগ্নিনির্বাপণব্যবস্থা তদারক শুরু করেছে। ১ এপ্রিল সোমবার ভ্রাম্যমাণ আদালত অগ্নিনির্বাপণব্যবস্থা ঠিকমতো না থাকায় সৈকত এলাকার বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল, সি-ওয়ার্ল্ড রিসোর্ট ও উইন্ডি টেরেস হোটেলকে মোট এক লাখ টাকা জরিমানা করেন। মঙ্গলবার একই অভিযোগে হাইপেরিয়ান, জিনিয়া, হোয়াইট অর্কিড ও পউষী বাংলাকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ২০ এপ্রিলের…
Read Moreএফডিসিতে টেলি সামাদকে শেষশ্রদ্ধা নিবেদন
৭ এপ্রিল ২০১৯((বিবিনিউজ): এফডিসিতে টেলি সামাদের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আগেই নির্ধারিত ছিল আজ রোববার বেলা ১১টায় চলচ্চিত্রের শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদের মরদেহ আনা হবে এফডিসিতে। নির্ধারিত সময়ের আগেই মরদেহ বহনকারী গাড়ি এসে পৌঁছায়। দীর্ঘদিনের সহকর্মীদের মধ্যে কেউ কেউ এসেছিলেন তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে। তবে টেলি সামাদের শেষযাত্রায় চলচ্চিত্রের নতুন প্রজন্মের কাউকে দেখা যায়নি। টেলি সামাদের জানাজায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এসে পৌঁছান দুপুর সোয়া ১২টায়। মন্ত্রী আসার পরই শুরু হয় জানাজা। এরপর টেলি সামাদের মরদেহ নিয়ে পরিবার রওনা করে মুন্সিগঞ্জের নয়াগাঁও গ্রামে।…
Read Moreঢাকা-আরিচা মহাসড়ক পরিণত হয়ে উঠেছে আবর্জনার পাহাড়
৭ এপ্রিল,২০১৯(বিবিনিউজ):ঢাকার সাভার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। কোনরকম নিয়ম-নীতির তোয়াক্কা না করে যত্রতত্র ময়লা ফেলার কারণে মহাসড়কের দুই ধার হয়ে উঠেছে আবর্জনার পাহাড়। এসব কারণে একদিকে যেমন পরিবেশ দূষণ ঘটছে, অন্যদিকে স্থানীয় বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী এবং পথচারীরাও রয়েছেন চরম বেকায়দায়। দ্রুত এই সমস্যার সমাধান না হলে অনেকে নানাভাবে চরম ক্ষতিগ্রস্থ হয়ে পড়তে পারেন বলে আশংকা করা হচ্ছে। এদিকে মহাসড়কের দুই পাশে ময়লা থাকার কারনে গার্মেন্টস শ্রমিক রাস্তা দিয়ে হেটে যেতে পারছে না। সাভার পৌরসভার অব্যবস্থাপনার কারণে প্রতিদিন শত শত টন ময়লা আবর্জনা ফেলা হচ্ছে ঢাকা-আরিচা মহাসড়কের উপরে।…
Read More২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে:দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার,০৭এপ্রিল,২০১৯(বিবিনিউজ): ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান রহমান।সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকার বাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশে^র কাছে উন্নয়নের রোল মডেল এছাড়া বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ দেশের কোথাও কোন খাদ্যের অভাব নেই দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে বলেও বলেন তিনি। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় ঢাকা…
Read More৯ এপ্রিল নির্বাচনকে সামনে রেখে মন্তব্য : নেতানিয়াহু
৭ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার দেশটির আসন্ন সাধারণ নির্বাচনে নির্বাচিত হলে অধিকৃত পশ্চিম তীরকে ইসরাইলের অন্তর্ভুক্ত করার অঙ্গীকার করেছেন। আগামী ৯ এপ্রিল নির্বাচনকে সামনে রেখে তিনি এ মন্তব্য করেন। তার এ মন্তব্যকে ডানপন্থী ভোটারদের কাছে ভোটের আবেদন হিসেবে দেখা হচ্ছে। এরা ফিলিস্তিনের সঙ্গে কোন ধরনের শান্তি চুক্তিতে বিশ্বাসী নয়। চ্যানেল ১২ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি ইসরাইলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করব। তবে আমি বিচ্ছিন্ন ও সংযোজিত বসতিগুলোর মধ্যে কোন পার্থক্য দেখি না।’ ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর দখলকৃত এলাকাগুলোতে ইসরাইল বসতিগুলো স্থাপন করে।…
Read More