২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে:দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

anam1সাভার,০৭এপ্রিল,২০১৯(বিবিনিউজ): ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান রহমান।সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকার বাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশে^র কাছে উন্নয়নের রোল মডেল এছাড়া বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ দেশের কোথাও কোন খাদ্যের অভাব নেই দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে বলেও বলেন তিনি।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফিরোজ কবির,শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম সুরুজসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment