নোয়াখালীর সুবর্ণচরে স্বামীকে আটকে রেখে ছয় সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনায় দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সকালে জেলার ২নং আমলী আদালতের বিচারক নবনীতা গুহ আসামি আবুল বাশারকে ৩ দিন ও ইউসুফ মাঝিকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে, মামলার প্রধান আসামি আবুল কালাম ওরফে বেচু মাঝি (৩৫) আজ বুধবার সকালে একই আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। অন্যদিকে, গতকাল গ্রেফতারকৃত ৩ আসামি রুবেল, আরমান ও রায়হানকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইব্রাহীম…
Read MoreDay: April 3, 2019
দ. কোরিয়ার জাহাজ আটক জাতিসংঘ নিষেধাজ্ঞা লঙ্ঘন করায়
৩ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপ করা জাতিসংঘ নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় দক্ষিণ কোরিয়ার একটি জাহাজকে ছয় মাসের জন্য আটক করা হয়েছে। সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার একথা জানায়। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবে পিয়ংইয়ং এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব প্রস্তাবে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া দেশটিতে জ্বালানি তেল সরবরাহ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু উত্তর কোরিয়া এ সংকট মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নেয়ার চেষ্টা চালিয়ে আসছে। জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, পিয়ংইয়ং আন্তর্জাতিক জলসীমায় জাহাজ থেকে জাহাজে…
Read Moreএমবাপ্পে হাজার গোল করতে পারবে :ব্রাজিলিয়ান সুপারস্টার পেলে
৩ এপ্রিল ২০১৯ (বিবিনিউজ) : ফুটবল কিংবদন্তী পেলে বলেছেন ফ্রেঞ্চ বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে তার ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে পারবেন। ৭৮ বছর বয়সী ব্রাজিলিয়ান সুপারস্টার পেলে জানিয়েছেন তিনি নিজেও সব মিলিয়ে হাজারখানেকেরও বেশি গোল করেছিলেন। এ পর্যন্ত এমবাপ্পে ১০৩টি গোল করেছেন যার মধ্যে ৯২টি হলো শীর্ষ পর্যায়ে। এমবাপ্পের সাথে প্যারিসে একটি অনুষ্ঠানে সাক্ষাতের পর পেলে এই কথাগুলো বলেন। এসময় তিনি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘এটা অবশ্যই সম্ভব। আমি ক্যারিয়ারে ১০২৫টি গোল করেছি। সে কারণেই তার পক্ষেও এটা করা সম্ভব।’ গত বছর রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে…
Read Moreবিলুপ্তপ্রায় সকল বন্যপ্রাণি সংরক্ষণে বর্তমান সরকার সব সময়ই সচেষ্ট : পরিবেশ মন্ত্রী
৩ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন বিলুপ্তপ্রায় সকল বন্যপ্রাণি সংরক্ষণে বর্তমান সরকার সব সময়ই সচেষ্ট। এই প্রাণি গুলোর মধ্যে শকুন অন্যতম। শকুন সংরক্ষণে সরকার দক্ষিণ এশিয়ার সকল দেশের সাথে একযোগে কাজ করছে। আজ রাজধানীর সোনারগাঁ হোটেলে ‘শকুন সংরক্ষণে দক্ষিণ এশিয় আঞ্চলিক সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পরিবেশ, বন উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি। সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও কম্বোডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পরিবেশ মন্ত্রী আরও বলেন, সরকার শকুন সংরক্ষণে ইতোমধ্যে অনেক উদ্যোগ…
Read Moreযথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আজ পবিত্র শবে মেরাজ উদযাপন করবে ধর্মপ্রাণ মুসলমানরা
৩ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আজ বুধবার দিবাগত রাতে মুসলিম বিশ্বের মতো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও কোরআনখানি, নফল নামাজ, জিকির, ওয়াজ মাহফিল, দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে পবিত্র শবে মেরাজ উদযাপন করবে। পবিত্র লাইলাতুল মেরাজ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগ বুধবার বাদ আসর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী, যা সচরাচর শবে মেরাজ হিসাবে আখ্যায়িত হয়। ইসলাম ধর্মমতে, ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা.) এই রাতে ঐশ্বরিক উপায়ে ঊর্ধ্বাকাশে…
Read Moreপ্রধানমন্ত্রী রাজধানীর উত্তরায় বিজিএমইএ’র নবনির্মিত ভবন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন
৩ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর উত্তরায় তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)-র নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন। আজ দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বিজেএমইএ’র সাবেক সভাপতি সালাম মুর্শেদী এবং আনোয়ারুল ইসলাম চৌধুরী পারভেজ গণভবন প্রান্তে উপস্থিত ছিলেন এবং বিজেএমইএ সভাপতি সিদ্দিকুর রহমানসহ বিজেএমইএ সদস্যবৃন্দ নির্মাণাধীন বিজেএমইএ ভবন প্রান্ত থেকে অনুষ্ঠানে বক্তৃতা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান ভিডিও কনফারেন্সটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে নির্মাণাধীন বিজেএমইএ কমপ্লেক্সের ওপর একটি ভিডিও চিত্র…
Read Moreপ্রিয়াঙ্কা এবার অভিনয় করলেন ইজ নট ইট রোমান্টিক সিনেমায়
০৩ এপ্রিল ,২০১৯(বিবিনিউজ):প্রিয়াঙ্কা চোপড়াপ্রিয়াঙ্কা চোপড়া‘কোয়েন্টিকো’ টিভি সিরিজে অভিনয়ের পর প্রিয়াঙ্কা চোপড়ার জন্য হলিউডের দরজা খুলে গেছে। একের পর এক সিনেমায় অভিনয় করছেন তিনি। অভিনয় করলেন ইজ নট ইট রোমান্টিক সিনেমায়। সম্প্রতি তাঁর কথা হয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমার পরিচালক জো রুশোর সঙ্গে। গুঞ্জন উঠেছে, তাহলে কি জো রুশোর কোনো প্রকল্পের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রিয়াঙ্কা? জো রুশো এখন তাঁর চলচ্চিত্রের প্রচারে ভারতে। সেখানেই কথা হয়েছে প্রিয়াঙ্কার সঙ্গে। তিনি বলেন, প্রিয়াঙ্কার সঙ্গে কথা হয়েছে। কিন্তু কী নিয়ে কথা হয়েছে, তা এখনো জানা যায়নি। রুশো বলেন, ‘প্রিয়াঙ্কা এখন নিজেকে আন্তর্জাতিক তারকা হিসেবে তুলে ধরছেন।…
Read Moreহামলার আশঙ্কায় পুলিশ মোতায়েন অকল্যান্ডে
০৩ এপ্রিল ২০১৯(বিবিনিউজ):নিউজিল্যান্ডের পশ্চিম অকল্যান্ডে হামলার আশঙ্কায় সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ বুধবার ওই অঞ্চলে একটি গুলির শব্দ পাওয়া গেছে—এমন তথ্যের পর ওই অঞ্চলে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, পুলিশ তদন্ত করছে…. . সতর্কতামূলকব্যবস্থা হিসেবে ওই এলাকায় সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, এলাকার প্রধান সড়কগুলো বন্ধ করে রাখা হয়েছে। স্থানীয় গণমাধ্যমে জানানো হয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ১৫ মার্চ বন্দুকধারীর হামলায় ৫০ জন নিহত হয়।
Read Moreরাঙামাটিতে গোলাগুলি, ‘আরাকান বিদ্রোহীদের’ লাশ খোঁজা হচ্ছে
০৩ এপ্রিল ২০১৯(বিবিনিউজ):রাঙামাটির রাজস্থলী উপজেলায় আজ বুধবার ভোরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ সাদেক প্রথম আলোকে বলেন, আজ ভোরে আঞ্চলিক একটি দলের সঙ্গে আরাকান বিদ্রোহীদের গোলাগুলির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন ‘আরাকান বিদ্রোহী’ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ খুঁজছেন।
Read Moreঅপরিকল্পিত নগরায়ন এবং শিল্প কলকারখানার দূষণে ক্রমেই সাভার বসবাসযোগ্যতা হারাচ্ছে
সাভার,৩এপ্রিল,২০১৯: পরিবেশগত কোন সমীক্ষা ছাড়াই সাভারে ধলেশ্বরী নদীর তীরে হেমায়েতপুরের হরিণধরা এলাকায় গড়ে তোলা হয় চামড়া শিল্প নগরী ট্যানারি। যথাযথ পরিশোধন ছাড়াই কঠিন বর্জ্য সরাসরি নদীতে নির্গত হওয়ায় এখন মৃতপ্রায় ধলেশ্বরী নদী। একই চিত্র সাভার ঘিরে থাকা বুড়িগঙ্গা,বংশী ও গাজীখালি নদীর। পাশাপাশি অপরিকল্পিত নগরায়ন এবং শিল্প কলকারখানার দূষণে ক্রমেই সাভার হয়ে উঠেছে বর্জ্যের ভাগাড়।বসবাসযোগ্যতা হারাচ্ছে গোটা এলাকা। এমন পরিস্থিতি থেকে উত্তরণের উপায় খুঁজতে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে সাভারে এক মতবিনিময় সভায় এ কথা বলেন পরিবেশ বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিরা। বুধবার দুপুরে সাভার সেনানিবাসের গলফ হাউজ মিলনায়তনে “দুষনে বিপর্যস্ত…
Read More