১২ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপনের লক্ষ্যে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে নববর্ষকে বরণ করে নেয়ার জন্য শোভাযাত্রা, আলোচনা সভা, গান, আবৃত্তি, সেমিনার, নাটক প্রদর্শনী ও খাবার বিতরণ। বিটিভিসহ বেসরকারি টিভিতে দিনটি উদযাপনের জন্য নানা অনুষ্ঠানমালা সম্প্রচার করা হবে। অনুষ্ঠিত হবে নগরীর বিভিন্ন স্থানে বৈশাখী মেলা। দিবসটি উদযাপন করতে বাংলা একাডেমির অনুষ্ঠান ১৪ মার্চ সকাল আটটায় শুরু হবে। সকাল আটটায় রবীন্দ্র চত্বরে বর্ষবরণ সংগীতের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা ঘটবে। সোয়া আটটায় নববর্ষ বক্তৃতা উপস্থাপন…
Read MoreDay: April 12, 2019
সুদানের সেনা বাহিনীর প্রতি সরকারে বেসামরিক প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে যুক্তরাষ্ট্রের আহবান
১২ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : সুদানের অন্তবর্তীকালীন সরকারে বেসামরিক প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে দেশটির সেনা বাহিনীর প্রতি যুক্তরাষ্ট্র আহবান জানিয়েছে। দেশটির সেনা বাহিনী অর্ন্তবতীকালীন সরকারে শুধুমাত্র সেনা প্রতিনিধিত্ব থাকার ঘোষনার পর যুক্তরাষ্ট্র সরকার এই বিবৃতি প্রদান করে। দেশটির বিদায়ী নেতা ওমর আল বশিরের সরকারের পতনের পরে নতুন সরকারে সেনাবাহিনীর একক প্রতিনিধিত্ব না রাখার আহবান জানায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মুখপাত্র রবাট পাল্লাডিনো সাংবাদিকদের বলেন, “ সুদানের জনগণ নির্ধারণ করবে ভবিষ্যতে কে দেশ শাসন করবেন। এজন্য অন্তর্র্বতীকালীন সরকারে বেসামরিক প্রতিনিধিত্ব দরকার।” রবাট বলেন, যুক্তরাষ্ট্র সরকার এখনই চায় বেসামরিক প্রতিনিধিরা সরকারের অন্তভুক্ত হোক।
Read Moreজয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত
১২ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : জয়পুরহাট সদর উপজেলায় আজ এক সড়ক দুর্ঘটনায় শিশু-নারীসহ অন্তত: ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৫ জন নারী ও তিন শিশু রয়েছে। জয়পুরহাটের পুলিশ সুপার রশিদুল হাসান বাসস’কে একথা জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, জয়পুরহাট-বগুড়া রোডের বানিয়াপাড়া ঘোতগাড়ী এলাকায় বেলা পৌণে ২টায় একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো-জ ০৪-০৩৫০) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। বাসটি যাত্রী নিয়ে বগুড়া থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে আসছিল। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের স্থানীয় মানুষের সহায়তায় হাসপতালে নেয়া হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে মরদেহগুলো…
Read Moreসাভারে জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
১২ এপ্রিল ২০১৯ (বিবিনিউজ) : ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে থেসারিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রনে আজ সকালে তিন দিনের সরকারী সফরে বাংলাদেশে আসলে তাঁকে লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয়। রয়্যাল ভুটান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান (ড্রুক এয়ার) ভুটানের প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী এবং সফরসঙ্গীদের নিয়ে সকাল ৮টা ৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। ড. লোটের আগমন উপলক্ষ্যে ১৯ বার তোপধ্বনি ধরা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের প্রধানমন্ত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে স্বাগত জানান। এ সময় ছোট্ট দুটি শিশু ভুটানের প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া উপহার দেন। পরে, বাংলাদেশ…
Read More