০১ এপ্রিল ২০১৯(বিবিনিউজ):বনানীতে আগুনে ক্ষতিগ্রস্ত এফ আর টাওয়ার থেকে কাচ ভেঙে পড়েছে রাস্তায়। ঢাকার বনানীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এফ আর টাওয়ারের সামনের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ। তবে আরেক পাশের সড়ক দিয়ে যান চলাচল করছে। ক্ষতিগ্রস্ত ভবনটির কাচ ভেঙে নিচে পড়তে দেখা গেছে। পুলিশ ভবনের সামনে কাউকে দাঁড়াতে দিচ্ছে না। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পথচারী ও গাড়ি চলাচলের জন্য ভবনটির সামনে ও পেছনের ফুটপাত ও রাস্তায় পুলিশের উদ্যোগে লোহার দণ্ড ও টিন দিয়ে ছাউনি তৈরির কাজ চলছে। দুপুর ১২টার দিকে এফ আর টাওয়ারের ভাঙা কাচ মাটিতে পড়ে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সকাল সাড়ে…

Read More

স্বামীর থেকে বয়সে বড় হওয়া কোনো ব্যাপার না:প্রিয়াঙ্কা চোপড়া

০১ এপ্রিল ২০১৯(বিবিনিউজ):যুক্তরাষ্ট্রের আটলান্টায় গত শনিবার জোনাস ব্রাদার্স ব্যান্ডের শোতে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাস আর তাঁর দুই ভাই কেভিন জোনাস ও জো জোনাসকে নিয়ে গঠিত এই মার্কিন ব্যান্ডের শোতে এবারই প্রথম অংশ নিয়েছেন। সেখানে গিয়ে দারুণ খুশি এই হলিউড ও বলিউড তারকা। শো শেষে স্বামী নিক জোনাসের কপালে চুমু দেন তিনি। এ সময় জোনাস ভাইদের সঙ্গে ছবি তোলেন। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘এবারই প্রথম জোনাস ব্রাদার্সের শোতে এসেছি। তাঁদের নিয়ে আমি গর্বিত।’ পোস্টের শেষে পরিবার উল্লেখ করে একটা ভালোবাসার চিহ্নও এঁকে দেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০০৫…

Read More

ভবন নির্মাণে বিল্ডিং কোড কঠোরভাবে মানার নির্দেশনা প্রধানমন্ত্রীর

০১ এপ্রিল ২০১৯(বিবিনিউজ):অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতি রোধে উচ্চ ভবনের ক্ষেত্রে ফায়ার সার্ভিসের পরিদর্শনের ভিত্তিতে ছাড়পত্র দেওয়া, নিয়মিত পরিদর্শন করে প্রতিবছর নবায়নের ব্যবস্থা রাখাসহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। একই সঙ্গে মন্ত্রিসভা বনানীর এফ আর টাওয়ারের আগুনে নিহত ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করেছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান। প্রধানমন্ত্রীর নির্দেশনার মধ্যে আরও আছে ভবন নির্মাণে বিল্ডিং কোড কঠোরভাবে মানা, অন্তত তিন মাস পরপর উঁচুতলা ভবনে ফায়ার সার্ভিসের মহড়া দেওয়া, আগুন লাগার পর ধোঁয়া নিয়ন্ত্রণে আরও…

Read More

হারিসের সেঞ্চুরি সত্ত্বেও পাকিস্তান হোয়াইট ওয়াশ এড়াতে পারলো না

১ এপ্রিল ২০১৯ (বিবিনিউজ) : পঞ্চম ও শেষ ওয়ানডেতে ২০ রানে জয়ী হয়ে পাঁচ ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে সফরকারী অস্ট্রেলিয়া। দুবাইয়ে রোববার হারিস সোহেলের দুর্দান্ত সেঞ্চুরিও পাকিস্তানের হার এড়াতে পারেনি। ১২৯ বলে ১৩০ রান করা সোহেলের এটি ছিল ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি। প্রথমে ব্যাটিং থেকে ৭ উইকেটে অস্ট্রেলিয়ার করার ৩২৭ রানের ইনিংসের জবাবে পাকিস্তান ৭ উইকেটে ৩০৭ রানে ইনিংস শেষ করে। অস্ট্রেলিয়ান ইনিংসে উসমান খাজার ৯৮ ও ৩৩ বলে গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো গতির ৭০রানই মূল ভূমিকা রেখেছে। এছাড়া শন মার্শ ৬১ ও অধিনায়ক এ্যারন ফিঞ্চের ব্যাট থেকে এসেছে…

Read More

উলিয়াইম শেক্সপিয়রের ৪০০তম মৃত্যুবার্ষিকী ও ৪৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে মঞ্চস্থ হলো ‘হ্যামলেট’

১ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : জগৎবিখ্যাত ট্রাজেডির জনকখ্যাত নাট্যকার উলিয়াইম শেক্সপিয়রের (১৫৬৪-১৬১৬) ৪০০তম মৃত্যুবার্ষিকী ও ৪৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে মঞ্চস্থ হলো ‘হ্যামলেট’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনায় গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির প্রদর্শনির আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নাটকটির নির্দেশক আতাউর রহমান বলেন, উইলিয়াম শেক্সপিয়র রচিত ‘হ্যামলেট’ বিশ্ববাসীর অতি পরিচিত এবং অতি আদৃত একটি বিয়োগান্তক নাটক। গত চারশ’ বছর ধরে এই নাটকটি বিশ্বের অগণিত মঞ্চে মঞ্চায়িত হয়ে আসছে। তিনি বলেন, মূক চলচ্চিত্র যখন উন্নীত হল সংলাপ সম্বলিত চলচ্চিত্রে তখন ‘হ্যামলেট’ নাটকের কাহিনীকে উপজীব্য করে পৃথিবীর দেশে দেশে নির্মিত হয়েছে…

Read More

জাতীয় চলচ্চিত্র দিবস ৩ এপ্রিল

১ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : আগামী ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। দিবসটি যথাযথ মর্যাদায় সরকারি ও বেসরকারিভাবে পালিত হবে। এ উপলক্ষে সরকারি পর্যায়ে দু’দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি ) এবং জাতীয় চলচ্চিত্র উদযাপন কমিটির যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে দু’দিনের ব্যাপক কর্মসূটি পালিত হবে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আজ জানায়, বাংলাদেশের চলচ্চিত্রের বিভিন্ন বিষয় তুলে ধরা এবং এই শিল্পের ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোকপাত করা হবে। এফডিসি থেকে আরো জানানো হয়, উদযাপন কমিটির আহবায়ক নির্বাচিত করা হয়েছে স্বনামখ্যাত অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামকে এবং সদস্য…

Read More

এরদোগানের দল তুরস্কের স্থানীয় নির্বাচনে হোঁচট খেল

১ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ): তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের ক্ষমতাসীন দল একেপির প্রার্থী রোববারের স্থানীয় নির্বাচনে রাজধানী আঙ্কারায় পরাজিত হতে যাচ্ছেন এবং অর্থনৈতিক নগরী ইস্তাম্বুলে তাদের প্রার্থী পরাজয়ের ঝুঁকিতে রয়েছেন। এটা এরদোগানের দলের জন্য একটি বড় ধরনের ধাক্কা। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ও তার দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি)’র জন্য এই দুটি প্রধান নগরীতে পরাজয় একটি বড় ধরনের বিপর্যয় হতে যাচ্ছে। দেড় দশক ধরে জনপ্রিয় দলটি প্রতিটি নির্বাচনে জয়লাভ করে। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণেই দলটি জনপ্রিয়তা লাভ করেছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র। এরদোগান এই মেয়র ও ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনকে তুরস্কের…

Read More

অগ্নিকান্ড ও ভূমিকম্পসহ যেকোনো দুর্যোগে হাসপাতালগুলোর জরুরি প্রস্তুতি মোকাবেলা ও করণীয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত

১ এপ্রিল ২০১৯ (বিবিনিউজ) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অগ্নিকান্ড ও ভূমিকম্পসহ যেকোনো দুর্যোগে হাসপাতালগুলোর জরুরি প্রস্তুতি মোকাবেলা ও করণীয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিএসএমএমইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। আজ (সোমবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের ডা. মিল্টন হলে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো: শহীদুল্লাহ সিকদার। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর…

Read More

সুদের হার কমান, সময়মত ঋণ পরিশোধ করুন : প্রধানমন্ত্রী

১ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদের হার এক অংকে নামিয়ে আনতে ব্যাংক মালিকদের প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করার পাশাপাশি ব্যবসায়ীদেরকে সময় মতো ঋণ ও এর সুদ পরিশোধের অনুরোধ জানিয়েছেন। তিনি রবিবার প্রথমবারের মতো বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় শিল্প মেলা-২০১৯ এর উদ্বোধনকালে বলেন, ‘ব্যাংক ঋণের সুদ হার এক অংকে নামিয়ে আনার জন্য আমরা ব্যাংক মালিকদের তাদের আকাঙ্খা অনুযায়ী কিছু সুযোগ সুবিধা দিয়েছি। কিন্তু সব ব্যাংক নয় মাত্র কয়েকটি ব্যাংক সুদের হার ৯ শতাংশে কমিয়ে এনেছে।’ তিনি বলেন, ইতোপূর্বে সরকার তার ৭০ ভাগ টাকা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে…

Read More

নেপালের দক্ষিণাঞ্চলে ঝড়ের আঘাতে অন্তত ২৭ জনের প্রাণহানি ও কয়েকশ আহত

১ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : নেপালের দক্ষিণাঞ্চলে ঝড়ের আঘাতে অন্তত ২৭ জনের প্রাণহানি ও আরো কয়েকশ আহত হয়েছে। ঝড়ের আঘাতে দেশটির বহু বাড়িঘর ধ্বংস হয়েছে এবং গাছপালা ও বৈদ্যুতিক তাদের খুঁটি উপড়ে গেছে। দেশটির কর্মকর্তারা একথা জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঝড়ের পাশাপাশি বজ্রপাতে বারা জেলা ও এর আশপাশের এলাকাগুলোতে রোববার রাতে অন্তত ২৭ জন মারা গেছে ও আরো ৬শ’র বেশি লোক আহত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। স্থানীয় বাসিন্দা রাম বাবু প্যাটেল (৪৫) টেলিফোনে বলেন, ‘ঝড়টি আমার ঘর, আমার পরিবার সবকিছু শেষ করে দিয়েছে।’ বারা গ্রামে ঝড়ের আঘাতে তার স্ত্রী…

Read More