৪ এপ্রিল,২০১৯(বিবিনিউজ):রাজশাহী জুটমিলের শ্রমিকদের আন্দোলনে রাজশাহী-নাটোর মহাসড়কে যানচলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছিলেন যাত্রীরা। নাটোরের দিক থেকে আসা যাত্রীদের পুঠিয়া বেলপুকুর ও রাজশাহী থেকে যাওয়া যাত্রীদের ভদ্রা ও তালাইমারী নামতে হয়েছে। ফলে যানবাহন সংঙ্কটে পড়তে হয়েছে অনেককে। এর ফলে সড়কের দু’পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। বৃহস্পতিবার বকেয়া বেতন-ভাতাসহ ৯ দফা দাবিতে রাজশাহীতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন জুট মিল শ্রমিকরা। সকাল থেকে শ্রমিকরা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-মিছিল করছে তারা। মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বেতনের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। বিক্ষোভ ও অবরোধের কারণে রাজশাহী-ঢাকা মহাসড়কের যানবাহনগুলো সিটি বাইপাস হয়ে শহরে…
Read MoreDay: April 4, 2019
রাজধানীর খিলগাঁও কাঁচাবাজারে অগ্নিকান্ডে ২৫ দোকান পুড়ে গেছে
৪ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : খিলগাঁও রেলগেইট সংলগ্ন কাঁচাবাজার ও বস্তিতে অগ্নিকান্ডে ২৫টি দোকান পুড়ে গেছে। বুধবার দিবাগত রাত ৩ টার দিকে এ আগুন লাগে বলে জানাযায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজ রিবেন আগুন লাগার খবর নিশ্চিত করেন। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খান বাসসকে জানান, ওই…
Read Moreআলোচনার মাধ্যমেই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে : প্রধানমন্ত্রী
০৪ এপ্রিল, ২০১৯(বিবিনিউজ):শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মিয়ানমারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে সংশ্লিষ্ট সকলকে এই ব্যাপারে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা আলোচনা করেছি, চুক্তি সম্পাদন করেছি এবং তাদের (মিয়ানমার) সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে এদেরকে (রোহিঙ্গা) নিজ দেশে ফরত পাঠানোটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা এখনও কাজ করে যাচ্ছি। মিয়ানমারের সঙ্গে আমরা ঝগড়া বাঁধাতে যাইনি।’ বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে এসে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে একথা বলেন। একই সঙ্গে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও…
Read Moreসাভারের আশুলিয়ায় চার বছরের শিশুর লাশ উদ্ধার
সাভার ,৪ এপ্রিল,২০১৯(বিবিনিউজ):সাভারে চার বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানায় গতকাল বিকেলে ওই শিশু বাড়ির পাশে একটি ডোবার পানিতে পড়ে মারা যায়। পরে আজ সকালে পরিবারের সদস্যরা ওই শিশুর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। শিশুটির অকাল মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Read Moreমাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিলেন ইউপি চেয়ারম্যান
সাভার,৪ এপ্রিল,২০১৯(বিবিনিউজ):মহল্লায় কোন ব্যক্তি মাদক বিক্রি বা সেবন করলে এলাকায় বসবাস করতে পারবেন না বলে হুশিয়ারি দিয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। বৃহস্পতিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচড় এলাকায় এলজি এসপি ৩ এর আওতায় ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন সংলাপ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসময় আরও বলেন যারা মাদক ব্যবসা করে ও সেবন করে তারা দেশ ও সমাজের শক্রু তাদেরকে আমরা সামাজিম ভাবে প্রতিহত করবো মাদব ব্যবসায়ীরা মহল্লায় বসবাস করতে পারবে না। মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তি শালী হোক না…
Read Moreমুক্তির আগেই রেকর্ড ভাঙল ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’
০৪ এপ্রিল, ২০১৯(বিবিনিউজ): ২ এপ্রিল ছবিটির অগ্রিম টিকিট বিক্রি শুরু করে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ফানড্যাংগো। ছয় ঘণ্টার মধ্যে সব অগ্রিম টিকিট শেষ হয়ে যায়। এর আগে এত দ্রুত কোনো ছবির টিকিট শেষ হয়নি। অগ্রিম টিকিট বিক্রির ঘোষণার সঙ্গে ২ এপ্রিল অ্যাভেঞ্জারস: এন্ডগেম–এর একটি বিশেষ ট্রেলারও মুক্তি দেওয়া হয়। এর ফলে ছবির প্রতি আগ্রহ সবার আরও বেড়ে যায়। সেখানে দেখা যায়, মহাশূন্যে হারিয়ে যাওয়া আয়রন ম্যান ওরফে টনি স্টার্ক পৃথিবীতে ফিরে এসেছেন। এর মধ্য দিয়ে এটা নিশ্চিত হয়ে যায় যে টনি স্টার্ক গার্ডিয়ান অব গ্যালাক্সির স্পেসশিপেই মারা যাচ্ছেন না। অন্যদিকে মার্ভেল–ভক্তদের আলোড়িত…
Read Moreদুই দশক পর নিজেদের মাঠে বিশ্বকাপ খেলবে ইংল্যান্ড
০৪ এপ্রিল ২০১৯(বিবিনিউজ):এএফপিবিশ্বকাপ কে জিতবে এবার? এ প্রশ্নে কেউ সরাসরি উত্তর দেওয়ার সাহস করছেন না। কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে যদি বলা জয়, কে ফেবারিট? তাহলেই সবার আগে বলা হচ্ছে ইংল্যান্ডের নাম। দুই দশক পর নিজেদের মাঠে বিশ্বকাপ খেলবে ইংল্যান্ড। ওয়ানডে র্যাঙ্কিংয়েও শীর্ষ দল তারা। বিশ্বকাপ নিয়ে চার বছর ধরে তারা পরিকল্পনা করছে। কিন্তু শেষ মুহূর্তে সে পরিকল্পনায় একটু পরিবর্তনের ছোঁয়া লাগতেও পারে। ইংল্যান্ড দলকে এ ঝামেলায় ফেলে দিয়েছেন জফরা আর্চার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা এই ফাস্ট বোলার যে লোভ জাগাচ্ছেন ইংলিশ নির্বাচকদের মনে। ইংল্যান্ডের এই দলে পেসারের অভাব…
Read Moreচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ট্রাক থেকে ৪৪২ বোতল ফেনসিডিল জব্দ
০৪ এপ্রিল, ২০১৯(বিবিনিউজ):চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ট্রাক থেকে ৪৪২ বোতল ফেনসিডিল জব্দ করেছে র্যাব। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ট্রাকটির চালক নজরুল ইসলামকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌর এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব-৭-এর উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম প্রথম আলোকে বলেন, ট্রাকচালক নজরুল ইসলাম মাদারীপুরের শিবচর উপজেলার কাবিলপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রামের মনসুরাবাদ এলাকায় বসবাস করেন। জব্দ হওয়া ফেনসিডিলগুলো কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত থেকে ট্রাকে করে নিয়ে আসছিলেন নজরুল। এসব ফেনসিডিল সীতাকুণ্ডের ভাটিয়ারি বাজারে খালাস করার কথা ছিল। এই র্যাব কর্মকর্তা…
Read Moreকুষ্টিয়ায় শিশুকন্যা অন্তঃসত্ত্বা ঘটনার মামলায় গ্রেপ্তার ১
০৪ এপ্রিল ২০১৯(বিবিনিউজ):কুষ্টিয়ার মিরপুরে ১১ বছর বয়সী শিশুকন্যা অন্তঃসত্ত্বা হওয়ায় ঘটনায় করা মামলার গ্রেপ্তার ওসমান আলী ওরফে হামার (৬০)।কুষ্টিয়ার মিরপুরে ১১ বছর বয়সী শিশুকন্যা অন্তঃসত্ত্বা হওয়ায় ঘটনায় করা মামলার গ্রেপ্তার ওসমান আলী ওরফে হামার (৬০)। কুষ্টিয়ার মিরপুরে ১১ বছর বয়সী শিশুকন্যা অন্তঃসত্ত্বা হওয়ায় ঘটনায় করা মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত তিনটার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার ডাবুলী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম ওসমান আলী ওরফে হামারের (৬০) বাড়ি নওগাঁর পতœীতলায়। তিনি কুষ্টিয়া পৌর এলাকায় থেকে মাছের ব্যবসা করতেন। গত রোববার ১১ বছর বয়সী…
Read Moreপ্যারাগুয়ের রাজধানীতে জরুরি অবস্থা ঘোষণা
, ৪ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ): প্যারাগুয়েতে দুই সপ্তাহ ধরে প্রবল বর্ষণের কারণে দেশটির প্রধান নদীর বাঁধ ভেঙ্গে সৃষ্ট বন্যায় দেশব্যাপী ২০ হাজারের বেশী পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে রাজধানীতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বুধবার এক সিনিয়র কর্মকর্তা একথা জানান। জাতীয় জরুরিমন্ত্রী জোয়াকুইন রোয়া জানান, আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে এ সপ্তাহের বাকি দিনগুলোতে বৃষ্টিপাত অব্যহত থাকবে। প্যারাগুয়ে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। নদীটি উত্তর থেকে দক্ষিণে প্রায় এক হাজার কিলোমিটার দীর্ঘ। এটি দেশটিকে দুই ভাগে বিভক্ত করেছে। এদিকে বন্যায় বুধবার অসুনসিওনে ৯০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করা…
Read More