সাভার,৪ এপ্রিল,২০১৯(বিবিনিউজ):মহল্লায় কোন ব্যক্তি মাদক বিক্রি বা সেবন করলে এলাকায় বসবাস করতে পারবেন না বলে হুশিয়ারি দিয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।
বৃহস্পতিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচড় এলাকায় এলজি এসপি ৩ এর আওতায় ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন সংলাপ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসময় আরও বলেন যারা মাদক ব্যবসা করে ও সেবন করে তারা দেশ ও সমাজের শক্রু তাদেরকে আমরা সামাজিম ভাবে প্রতিহত করবো মাদব ব্যবসায়ীরা মহল্লায় বসবাস করতে পারবে না। মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তি শালী হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। স্থানীয়রা জানায় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর দায়িত্ব নেওয়ার পরে ওই ইউনিয়নে মাদক নির্মুল করে আসছেন।
সংলাপে এসময় ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিলেন ইউপি চেয়ারম্যান
