সাভার ,৪ এপ্রিল,২০১৯(বিবিনিউজ):সাভারে চার বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানায় গতকাল বিকেলে ওই শিশু বাড়ির পাশে একটি ডোবার পানিতে পড়ে মারা যায়। পরে আজ সকালে পরিবারের সদস্যরা ওই শিশুর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। শিশুটির অকাল মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
