ভবন নির্মাণ করতে দুই ধরনের প্ল্যানের বিষয়ে বিস্ময় প্রকাশ : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

৬ এপ্রিল,২০১৯(বিবিনিউজ): একই ভবন নির্মাণ করতে দুই ধরনের প্ল্যানের বিষয় নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, নতুন ট্র্যাডিশন চালু হয়েছে। ভবন নির্মাণে একটা অ্যাপ্রুভড প্ল্যান, আরেকটা থাকছে ওয়ার্কিং প্ল্যান। এ ধরনের ঘটনা আর টলারেট করতে চাই না। ভবন নির্মাণে দীর্ঘদিনের জঞ্জাল জমা হয়েছে, সেগুলো দূর করতে চাই। শনিবার ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত ‘ইমারত নির্মাণে সরকারের দায়িত্ব ও নাগরিকদের করণীয়’ শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠানে শ ম রেজাউল করিম এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অবৈধভাবে…

Read More

ঢাকায় সড়ক দূর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত

০৬ এপ্রিল ২০১৯(বিবিনিউজ):শুক্রবার, সরকারী ছুটির দিন। রাস্তাঘাট ফাঁকা। দুই বন্ধু নোমান ও তুহিন এই ছুটির দিনে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলো। ফাঁকা রাস্তায় তাদের গতিটাও ছিলো একটু বেপরোয়া। এই বেপরোয়া গতিই কেড়ে নেয় তাদের জীবন। খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢালে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে রোড ডিভাইডারের উপর। একই দিনে রাজধানীর ডেমরা-রামপুরা রোডে বেপরোয়া বাস কেড়ে নেয় ইরাম নামের অপর এক কলেজ ছাত্রের । এই ঘটনাকে কেন্দ্র করে ডেমরা এলাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। শিক্ষার্থীরা রাস্তায় অবরোধ সৃষ্টি করে যানবাহন ভাংচুর করে। এভাবেই রাস্তায় একে এক পিষে মরছে মানুষ। সম্প্রতি এক গবেষণা…

Read More

২০ দলীয় জোট ও ঐকফ্রন্টের মধ্যে বিভেদ নেই : মির্জা ফখরুল

০৬ এপ্রিল ,২০১৯(বিবিনিউজ): বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ দলীয় জোট ও জাতীয় ঐকফ্রন্টের মধ্যে কোন বিভেদ নেই। যে উদ্দেশে গঠিত হয়েছিল সে লক্ষ্যে আমরা এখনো অবিচল রয়েছি। আজ শনিবার দুপুরে পুরানা পল্টনে একটি মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টির চতুর্থ কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান প্রমুখ। মির্জা ফখরুল বলেন, খালেদা…

Read More

আর্টক্যাম্পে অংশ নিতে ভুটান গেল ২৬ জন

৬ এপ্রিল ২০১৯ (বিবিনিউজ) : ভুটানে আর্টক্যাম্পে অংশগ্রহণের উদ্দেশে নবীন ও প্রবীণ শিল্পীদের সমন্বয়ে ২৬ জনের একটি দল ভুটানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শিল্পীদের দলটি ভুটানের প্রাকৃতিক পরিবেশে ছবি আঁকা এবং বাংলাদেশের চিত্রশিল্পের পরিচিতি তুলে ধরবে। একই সাথে সেখানে পারফরমেন্ট আর্ট প্রদর্শন করা হবে। শিল্পী দলটি ভুটানের উদ্দেশে গতকাল ঢাকা ত্যাগ করেছে। ইউনিভার্সিটি অফ অলটারনেটিভ ডেভেলপমেন্ট (ইউওডা) এর উদ্যোগে এই সফরের আয়োজন করা হয়েছে। দলটিতে রয়েছেন ২৪ জন চারুকলা বিভাগের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষক এবং শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের একজন প্রভাষক। দলটির নেতৃত্বে রয়েছেন ইউওডা’র চারুকলা বিভাগের চেয়ারম্যান চিত্রশিল্পী…

Read More

নিজেদের সর্বনাশ ডেকে আনবেন না : প্রধানমন্ত্রী

৬ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : অগ্নিকান্ডের ঘটনায় কিছু অতি উৎসাহী লোকের কর্মকান্ডের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মনমানসিকতার পরিবর্তনের পরামর্শ দিয়ে আগুন নেভানোয় সহায়তা করার আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘যখন কোথাও আগুন লাগে সেখানে শুধু শুধু বিপুল সংখ্যক জনগণ জড়ো হয়ে দমকল কর্মীদের আগুন নেভানোর কাজে বিঘ্ন সৃষ্টি করে। এদের মধ্যে অনেকে আছে যারা কেবল কি হচ্ছে দেখার জন্য যায় এবং মোবাইলে সেলফি তোলে, আমি বুঝি না এখানে সেলফি তোলার কি আছে।’ তিনি বলেন, ‘ঘটনার ছবি না তুলে তারা কয়েক বালতি পানিওতো এগিয়ে দিয়ে আগুন নেভানোয় অংশ নিতে…

Read More

ইসরায়েলে যেতে চেয়ে বিতর্কে নেইমার

০৬ এপ্রিল, ২০১৯(বিবিনিউজ): ইসরায়েল প্রেসিডেন্টের আমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছেন নেইমার। ব্রাজিলের তারকা নেইমারকে এক ভিডিও বার্তায় ইসরায়েলে আসার আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। নেইমার পাল্টা আরেক ভিডিও বার্তায় ইসরায়েলে যাবেন বলে কথা দিয়েছেন। এই নিয়ে তোলপাড় চলছে ব্রাজিলে। সেই গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত পায়ের চোটে পড়ে খেলার বাইরে আছেন নেইমার। ফলে মাঠের ভেতরে কোনো কিছুর জন্য সংবাদপত্রের শিরোনাম না হতে পারলেও, নেইমারের আলোচনায় আসা কিন্তু থেমে নেই। কখনো সম্ভাব্য দল বদলের জন্য আলোচনায় আসছেন, বা কখনো সাক্ষাৎকার দিয়ে। তবে এবার আলোচনায় এলেন সম্পূর্ণ অন্য কারণে। ইসরায়েলে যেতে চেয়েছেন…

Read More

পিরোজপুর সুবিধাবঞ্চিত ও পথশিশুদের এক টাকায় দুপুরের খাবার

০৬ এপ্রিল ,২০১৯(বিবিনিউজ):পিরোজপুরে কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে প্রতি শুক্রবার সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মধ্যে এক টাকার বিনিময়ে দুপুরের খাবার বিতরণ করা হচ্ছে। এ যুগে এক টাকায় পোলাও বা ভাত, মাংস, ডাল—ভাবা যায়! তবে এই টোকেন মূল্যে খাবার বিক্রি করছেন পিরোজপুরের কয়েকজন। বিনা মূল্যে না দিয়ে নামমাত্র মূল্যে দরিদ্র ব্যক্তিদের মধ্যে খাবার বিক্রি করছেন তাঁরা। পিরোজপুরে এর উদ্যোক্তা নাজমুল ইসলাম নামের এক ব্যক্তি। নাজমুল ইসলাম বন্ধুদের নিয়ে পরিকল্পনা করেন প্রতি শুক্রবার দুপুরে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের অন্তত এক বেলা ভালো খাবারের ব্যবস্থা করার। পরিকল্পনা অনুসারে, ২০ জন শিক্ষার্থী নিজেদের টাকায় প্রথম কার্যক্রমটি শুরু করেন।…

Read More

বিসিএসে চিকিৎসক নিয়োগের ফল এ মাসেই

০৬ এপ্রিল ২০১৯(বিবিনিউজ): চিকিৎসকদের জন্য ৩৯ তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল এই মাসের মধ্যে হতে পারে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি নির্ভরযোগ্য সূত্র। তবে কবে হতে পারে তা নির্দিষ্ট করে বলা হয়নি ।আরেকটি সূত্র বলেছে ২০ এপ্রিলের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার জোর সম্ভাবনা আছে। জানতে চাইলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বলেন, আশা করি এপ্রিলের মধ্যেই ৩৯তম বিশেষ বিসিএসের পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারব। এই বিসিএসে পদের সংখ্যা বাড়বে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এবার সেই সম্ভাবনা নেই। এই বিশেষ বিসিএসে…

Read More

ইংল্যান্ডকে পরাজিত করেছে কানাডা নারী ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে

৬ এপ্রিল ২০১৯ (বিবিনিউজ) : নারী বিশ্বকাপে ইংল্যান্ডের প্রস্তুতি কানাডার বিপক্ষে অনুশীলন ম্যাচের পরাজয়ের কারনে কিছুটা হলেও বাঁধাগ্রস্থ হয়েছে। শুক্রবার অভিজ্ঞ স্ট্রাইকার ক্রিস্টিন সিনক্লেয়ারের একমাত্র গোলে ম্যানচেস্টারে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে পরাজিত করেছে কানাডা। ম্যাচ শেষের নয় মিনিট আগে দেশের হয়ে ১৮০তম আন্তর্জাতিক গোল করেন সিনক্লেয়ার। এর আগে ২৪ বছর বয়সী ফরোয়ার্ড নিশেল প্রিন্সেসের শট ক্রসবারে লেগে ফেরত আসে। ম্যানচেস্টার সিটি একাডেমী স্টেডিয়ামে স্বাগতিকদের জন্য এটি ছিল গত বছর জানুয়ারিতে ফিল নেভিলের দায়িত্ব গ্রহনের পর তৃতীয় পরাজয়। গত মাসে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপানকে পরাজিত করে শিবিলিভস কাপ জয়ের পর…

Read More

অসম্প্রাদায়িক রাজনীতির বাংলাদেশ : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

৬ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম মানুষের সেবায় রাজনীতি করার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই। ক্ষমতায় থাকবে মুক্তিযুদ্ধের দল, ক্ষমতার বাইরে বিরোধী দলেও থাকবে মুক্তিযুদ্ধের চেতনার দল। আমাদের পরিষ্কার কথা, জীবনকে উৎসর্গ করতে হবে মানুষের কল্যাণে, মানুষের সেবায়- সেটাই হবে রাজনীতি।’ শ.ম. রেজাউল করিম বাংলাদেশ কংগ্রেসের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘আদর্শ রাষ্ট্র ও সমাজ গঠনে রাজনৈতিক দলসমূহের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আমি রাজনৈতিক নেতা হয়েছি, মন্ত্রী…

Read More