পাটকল শ্রমিকদের আন্দোলন

patkol 4৪ এপ্রিল,২০১৯(বিবিনিউজ):রাজশাহী জুটমিলের শ্রমিকদের আন্দোলনে রাজশাহী-নাটোর মহাসড়কে যানচলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছিলেন যাত্রীরা। নাটোরের দিক থেকে আসা যাত্রীদের পুঠিয়া বেলপুকুর ও রাজশাহী থেকে যাওয়া যাত্রীদের ভদ্রা ও তালাইমারী নামতে হয়েছে। ফলে যানবাহন সংঙ্কটে পড়তে হয়েছে অনেককে। এর ফলে সড়কের দু’পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

বৃহস্পতিবার বকেয়া বেতন-ভাতাসহ ৯ দফা দাবিতে রাজশাহীতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন জুট মিল শ্রমিকরা। সকাল থেকে শ্রমিকরা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-মিছিল করছে তারা। মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বেতনের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। বিক্ষোভ ও অবরোধের কারণে রাজশাহী-ঢাকা মহাসড়কের যানবাহনগুলো সিটি বাইপাস হয়ে শহরে ঢুকেছে।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, বেলা ১২টার দিকে মহাসড়কে আবারও যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষুব্ধ জুট মিল শ্রমিকরা জানান, জানুয়ারি মাস থেকে তাদের বেতন ও ভাতা বন্ধ। বকেয়া বেতন, মজুরি কমিশন বাস্তবায়ন ও উৎসব ভাতা দেওয়াসহ ৯ দফা দাবিতে রবিবার থেকে শ্রমিকরা আন্দোলন শুরু করেছে। রাজশাহী জুট মিল শ্রমিক ইউনিয়নে সভাপতি জিল্লুর রহমান জানান, আগে ৪ হাজার ১৫০ টাকা বেতন ছিল। বর্তমানে সর্বনিম্ন ৮ হাজার ৩০০ টাকা ঘোষণা হলেও তা বাস্তবায়ন হয়নি। তাছাড়া তিন মাস ধরে তারা বেতন পাচ্ছেন না।

Related posts

Leave a Comment