মৌলভীবাজারে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১

112952_259ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজারে পুলিশের সঙ্গে রুয়েল আহমদ (২৮) নামের এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশের চার সদস্যও আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে শহরের বেরীরপাড় এলাকায় এ সংঘর্ষ বাধে বলে জানান মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কেএম নজরুল ইসলাম।

নজরুল ইসলাম বলেন- শহরের ইয়াবা ব্যবসায়ী রুয়েল আহমদকে ধরতে গেলে সংঘবদ্ধ চক্র চাপাতি দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালিক, পুলিশ সদস্য বজলুল করিম, সালাউদ্দিন ও ফখরুল ইসলাম। এদের মধ্যে গুরুতর আহত এসআই আব্দুল মালিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, পুলিশের অভিযানে আহত অবস্থায় ইয়াবা ব্যবসায়ী গুলিবিদ্ধ রুয়েলকে গ্রেফতার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

 

 

 

মিতু/বিবি নিউজ/৯৪০

Related posts

Leave a Comment