ছানোয়ার হোসেন শামিম,১৩ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার সাভার,ধামরাই ও কেরানীগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে পৃথক পৃথক উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় র্যালি, দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাভারের র্যালীতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। ধামরাই উপজেলায় আলোচনা সভায় সভাপতিত্¦ করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন।

আজ মঙ্গলবার ১৩ অক্টোবর সকালে সাভার উপজেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা কার্যালয় চত্বরে এসে শেষ হয় এবং উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। পরে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় তুলে ধরে একটি মহড়া অনুষ্ঠিত হয়। সভায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
পৃথক পৃথক সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফাইজুল ইসলাম ও একেএম মহিদুল ্ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
