ষ্টাফ রিপোর্টার,২৪ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সাভারে এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ধর্ষণকারী ব্যক্তি কামাল হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ।
পুলিশ বলছে,ধর্ষণের শিকার ঐ শিশু তার বাবা মার সাথে সাভারের ছায়াবিথী এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়াশুনা করতো। গতকাল ঐ শিশুর বাবা মা পোশাক কারখানায় কাজে প্রতিবেশী বখাটে যুবক কামাল হোসেন শিশুটিকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার বা মাকে ধর্ষণের বিষয়টি জানালে গতকাল রাতেই শিশুটির বাবা মা সাভার মডেল থানায় কামাল হোসেনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ রাতেই ধর্ষণকারী যুবককে আটক করে। ধর্ষণের শিকার শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন,অভিযুক্ত ধর্ষণকারীকে আজ আদালতে প্রেরণ করা হবে।
সাভারে ধর্ষণের শিকার এক শিশু
