ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

২৪ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যারিস্টার রফিক-উল হক সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দিতেন।’
প্রধানমন্ত্রী একটি মিথ্যা মামলায় তৎকালীন তত্ত্বাববধায়ক সরকারের আমলে ২০০৭ সালে তাঁকে গ্রেপ্তার করার পর জেল থেকে মুক্তির জন্য আইনী লড়াইয়ে এগিয়ে আসায় ব্যারিস্টার রফিকের ভূমিকার কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন ।
শোকবার্তায় শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ব্যারিস্টার রফিক-উল হক আজ সকাল ৮টা ৩০ মিনিটে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

Related posts

Leave a Comment