৮ অক্টোবর ২০২০ (বিবিনিউজ): ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনে উত্তাল সারা দেশ। ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষেরা প্রতিবাদের নেমে এসেছেন রাজপথে। এতে শামিল হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। শুরুটা করেছিলেন সাকিব আল হাসান, এরপর একে একে অন্য ক্রিকেটাররা ধর্ষণের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলতে থাকেন। এবার মাশরাফিও সেই কাতারে যুক্ত হলেন। তিনি জানালেন, ধর্ষকরা কোনো পরিচয় বহন করে না। তারা চেহারা বা মানসিকতায় কুৎসিত।বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন মাশরাফি। পরিবারের নারী সদস্যের উদাহরণ টেনে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও সাংসদ মাশরাফি বললেন, এই সমস্যা মগজের।…
Read MoreDay: October 8, 2020
একাদশের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ১১ অক্টোবর পর্যন্ত
৭ অক্টোবর ২০২০(বিবিনিউজ):একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশন শুরু হয়েছে।ভর্তির ওয়েবসাইটে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। ১১ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে রেজিস্ট্রেশন করার আগে ভর্তি নিশ্চায়ন করতে হবে শিক্ষার্থীদের। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি থেকে কলেজ-মাদ্রাসাগুলোকে এসব তথ্য জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশন ২৭ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত চলবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ সময়ের…
Read Moreবিভাগ পরিবর্তন ও উচ্চশিক্ষায় ভর্তি কীভাবে, জানালেনদীপু মনি৮ অক্টোবর ২০২০ (বিবিনিউজ):করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা হবে না। জেএসসি এবং এসএসসি পরীক্ষার গড় ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের ফল নির্ধারণ করা হবে। এর ফলে সাড়ে ১৩ লাখের বেশি পরীক্ষার্থীর সবাই পাস করে যাবেন। এ সিদ্ধান্তের পর এখন পরীক্ষার্থী ও অভিভাবকদের জিজ্ঞাসা, মূল্যায়নটি কোন প্রক্রিয়ায় হবে? এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনায় রাখা হচ্ছে। যেমন কোনো পরীক্ষার্থী জুনিয়র…
Read Moreকরোনা সংক্রমণের ৭ মাস, মোট মৃত্যু ৫৪৬০ ৮ অক্টোবর ২০২০(বিবিনিউজ): দেশে গত ২৪ ঘণ্টায় (আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১ হাজার ৪৪১ জন করোনাভাইরাসে সংক্রমিত নতুন রোগী শনাক্ত হয়েছেন। একই সময় করোনায় আক্রান্ত আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৭৪ হাজার ৫৯২। করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬০। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৩১৬ জন। দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ওই ২৪ ঘণ্টায় মোট ১২…
Read Moreযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও এ দেশের মানুষ একই চিকিৎসা পেয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী
৮ অক্টোবর ২০২০(বিবিনিউজ):স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনার যে চিকিৎসা পেয়েছেন এ দেশের মানুষও সেই চিকিৎসা পেয়েছেন। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘স্বাস্থ্যমন্ত্রী পুরস্কার ২০১৯’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ পদ্মা মেঘনা যমুনা আর বঙ্গোপসাগরের ঢেউ দেখে অভ্যস্ত। কোনো ঢেউকে এ দেশের মানুষ ভয় পায় না। করোনার দ্বিতীয় ঢেউ নিয়েও মানুষের কোনো শঙ্কা নেই। গত সাত মাসে করোনা মোকাবিলায় সরকার কী কী করেছে তার বর্ণনা দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, মহামারির শুরুতে সারা দেশে জেলা পর্যায়ে কমিটি করা হয়েছে, একটি…
Read Moreমুক্তিযোদ্ধা মোমিনুল ইসলামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
৮ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খান মোমিনুল ইসলাম নান্নুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।আজ এক শোক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।মোমিনুল ইসলাম নান্নু বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না ৃ রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
Read Moreকরোনা মোকাবেলায় জেলা হাসপাতালগুলোতে আইসিইউ ও অক্সিজেনের ব্যবস্থা করছে সরকার : প্রধানমন্ত্রী
৮ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার আসন্ন শীতে কোভিড -১৯ এর সেকেন্ড ওয়েভ কার্যকরভাবে মোকাবেলার জন্য জেলা হাসপাতালগুলোকে আইসিইউ এবং প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহের ব্যবস্থাসহ প্রস্তুত রাখার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, ‘গত শীতে করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হয়েছিল। করোনাভাইরাস আবার শীতকালে আসতে পারে, সেটা মাথায় রেখে প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ নির্মাণ থেকে শুরু করে অক্সিজেনের ব্যবস্থাসহ তাৎক্ষণিক সব ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা করে দিচ্ছি।’শেখ হাসিনা আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম মহাসড়ক উদ্বোধন শেষে দেয়া ভাষণে একথা বলেন।প্রধানমন্ত্রী কোভিড-১৯ মোকাবেলায় তাঁর সরকারের পদক্ষেপের…
Read More