সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

১৩ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার, জনপ্রতিনিধি, সেনা ও পুলিশ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে অপপ্রচার চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, দেশ-বিদেশ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার, জনপ্রতিনিধি, সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সম্পর্কে অসত্য, বানোয়াট, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে।এছাড়া, নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করার জন্য অসত্য ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করা হচ্ছে। এতে করে দেশের…

Read More

পাশবিকতা নিয়ন্ত্রণেই সরকার আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান সংযুক্ত করেছে:প্রধানমন্ত্রী

১৩ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এসিড সন্ত্রাসের মত ধর্ষণ নামের পাশবিকতা নিয়ন্ত্রণেই তাঁর সরকার আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান সংযুক্ত করেছে।প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ষণ একটা পাশবিকতা, মানুষ পশু হয়ে যায়। যার ফলে, আমাদের মেয়েরা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেইজন্য আমরা এই আইনটি সংশোধন করে ধর্ষনের শাস্তি যাবজ্জীবনের সঙ্গে মৃত্যুদণ্ডের বিধান রেখে কেবিনেটে সেই আইন পাশ করেছি।’আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি বলেন, ‘এসিড নিক্ষেপকে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। কারণ, সেখানে আমরা আইন সংশোধন করেছিলাম।’‘যেহেতু, পার্লামেন্ট সেশনে নাই, তাই, আমরা এক্ষেত্রে অধ্যাদেশ জারি করে দিচ্ছি।…

Read More

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান করে অধ্যাদেশ জারি

১৩ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদন্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে।আজ রাষ্ট্রপতির স্বাক্ষরের পর আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে ‘সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২০’ জারি করা হয়।অধ্যাদেশে বলা হয়েছে, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয় ; এবং যেহেতু সংসদ অধিবেশন চলমান নেই এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে।সংবিধানের অনুচ্ছেদ ৯৩(১) এ প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি…

Read More

সরকারী কর্মকর্তাদের সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে: শেখ ইউসুফ

ষ্টাফ রিপোর্টার, ১৩ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সরকারী কর্মকর্তাদের সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে কোন অবহেলা করা যাবেনা বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন। সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসিতে) ৭১ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এসময় আরও বলেন,মানবসেবা জনগণের দোড় গোড়ায় পৌছে দিতে সরকার কাজ করছে। মহামারী করোনা ভাইরাসের ঝুকি নিয়েই সরকারী কর্মকর্তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বলেন তিনি। ৭১ তম বুনিয়াদি এ প্রশিক্ষণ কোর্সে তিন’শ সাত জন বিসিএস ক্যাডার অংশ গ্রহন করেন।

Read More

আশুলিয়ায় চাকুরী দেবার নামে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

ষ্টাফ রিপোর্টার, ১৩ অক্টোবর ,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় চাকুরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে নারীসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।আজ সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ। এর আগে রবিবার রাতে ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন,গাইবান্ধা সদর থানার আব্দুল আজিজের ছেলে মামুন (৩০), ও তার বোন আঞ্জু বেগম। তারা ঐ এলাকায় ভাড়া থেকে পোশাক কারখানায় চাকুরি করতেন।ভুক্তভোগীর বরাত দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক সামিউল জানান, ভুক্তভোগী ওই তরুনী তার বোনের বাসায় চাকরি নেওয়ার জন্য আসেন। এরই সুবাদে বাসে পরিচয়…

Read More

নিখোঁজের ২ দিন পর সাভারের আশুলিয়ায় শিশুর লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার, ১৩ অক্টোবর,২০২০(বিবিনিউজ):নিখোঁজের দুই দিন পরে সাভারের আশুলিয়া থেকে আসিফ নামের আট বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের পূর্ব কলতাসুতি এলাকার একটি শ্রমিক কলোনীর গলি থেকে তার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। নিহত ঐ শিশু পূর্ব কলতাসুতি এলাকার জুয়েল রানার ছেলে। সে ঐএলাকার স্থানীয় দিপারোজ স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলো।নিহত শিশুর পরিবারের সদস্যরা জানায়,গত ১০ অক্টোবর বিকেলে পূর্ব কলতাসুতি এলাকার নিজ বাড়ির সামনে থেকে শিশু আসিফ নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা আশুলিয়া থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়রি করেন। পরে আজ সকালে পূর্ব কলতাসুতি…

Read More