নিখোঁজের ২ দিন পর সাভারের আশুলিয়ায় শিশুর লাশ উদ্ধার


ষ্টাফ রিপোর্টার, ১৩ অক্টোবর,২০২০(বিবিনিউজ):নিখোঁজের দুই দিন পরে সাভারের আশুলিয়া থেকে আসিফ নামের আট বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের পূর্ব কলতাসুতি এলাকার একটি শ্রমিক কলোনীর গলি থেকে তার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। নিহত ঐ শিশু পূর্ব কলতাসুতি এলাকার জুয়েল রানার ছেলে। সে ঐএলাকার স্থানীয় দিপারোজ স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
নিহত শিশুর পরিবারের সদস্যরা জানায়,গত ১০ অক্টোবর বিকেলে পূর্ব কলতাসুতি এলাকার নিজ বাড়ির সামনে থেকে শিশু আসিফ নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা আশুলিয়া থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়রি করেন। পরে আজ সকালে পূর্ব কলতাসুতি এলাকার একটি শ্রমিক কলোনীর গলির সামনে ঐ শিশুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীল শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত শিশুর সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। পুলিশ বলছে কেবা বা কারা কি কারণে ঐ শিশুকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
অন্যদিকে সাভারের কাউন্দিয়ার দিয়াবাড়ির ছিন্নিরটেক এলাকার তুরাগ নদী থেকে দশ বছরের এক অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে তুরাগ নদী থেকে তার লাশ উদ্ধার করে আশুলিয়া নৌ পুলিশ ফাঁড়ি।
এবিষয়ে আশুলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি শরীফ নেয়াজী বলেন,কিভাবে তুরাগ নদীতে ঐ শিশুর মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Related posts

Leave a Comment