১০ অক্টোবর ২০২০ ( বিবিনিউজ ) : পুত্র সন্তানের বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।প্রথমবারের মতো বাবা হবার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক পেইজে নিশ্চিত করেছেন ২২ বছর বয়সী মিরাজ।তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুল্লিাহ। আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা’লার।’গত বছরের ২১ মার্চ রাবেয়া আক্তার প্রীতির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিরাজ।এদিকে, করোনাভাইরাসের কারনে দীর্ঘ বিরতির পর আগামীকাল থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দলের…
Read MoreDay: October 10, 2020
রবীন্দ্র গবেষক অধ্যাপক নাসিম উদ্দীনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ
১০ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বিশিষ্ট রবীন্দ্র গবেষক অধ্যাপক নাসিম উদ্দীন মালিথার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।নাসিম চ্যানেল আইয়ের সংবাদ প্রযোজনা বিভাগে কর্মরত চকোর মালিথার বাবা।শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন মালিথার মৃত্যু হয়।অধ্যাপক মালিথার বয়স হয়েছিল ৭৪ বছর।তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
Read Moreভারতে এক দিনে করোনায় আক্রান্ত ৭৩ হাজার ২৭২
১০ অক্টোবর, ২০২০(বিবিনিউজ): ভারতে নতুন করে ৭৩ হাজার ২৭২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ লাখ ৭৯ হাজার ৪২৩ জন।শনিবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।গত ২৪ ঘন্টায় দেশটিতে আরো ৯২৬ জন মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭ হাজার ৪১৬ জন।এদিকে দেশটিতে বতর্মানে করোনায় অসুস্থ রয়েছে ৮ লাখ ৮৩ হাজার ১৮৫।
Read Moreআওয়ামীলীগ সরকারের সময় অন্যায় করে কেউ পার পাবেনা : ত্রাণ প্রতিমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার, ১০ অক্টোবর, ২০২০(বিবিনিউজ): ধর্ষণকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিবে সরকার । এই সরকারের সময় কেউ অন্যায় অপকর্ম করে পার পাবেনা বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। শনিবার দুপুরে সাভারের রাজাবাড়ি এলাকার লাঙ্গলের মোড় থেকে কাতলাপুর পর্যন্ত সাভার পৌরসভার উদ্যোগে ৬ কোটি ৪৪ লক্ষ টাকা ব্যায়ে একটি রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন শেষে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। একমাত্র আওয়ামী লীগ সরকারই দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকার খাল বিল নদী দখল কারীদের বিরুদ্ধে কঠোর…
Read More