বাবা হলেন মেহেদি হাসান মিরাজ

১০ অক্টোবর ২০২০ ( বিবিনিউজ ) : পুত্র সন্তানের বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
প্রথমবারের মতো বাবা হবার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক পেইজে নিশ্চিত করেছেন ২২ বছর বয়সী মিরাজ।
তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুল্লিাহ। আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা’লার।’
গত বছরের ২১ মার্চ রাবেয়া আক্তার প্রীতির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিরাজ।
এদিকে, করোনাভাইরাসের কারনে দীর্ঘ বিরতির পর আগামীকাল থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা। নিজেদের মধ্যেই তিন দলে বিভক্ত হয়ে প্রেসিডেন্ট কাপ ওয়ানডে টুর্নামেন্টে অংশ নিবেন তামিম-মোমিনুল-মাহমুদুল্লাহ-মিরাজরা।

Related posts

Leave a Comment