ষ্টাফ রিপোর্টার, ২২ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সাভারে পালিত হয়েছে দিনব্যাপী জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকায় পরিবহন শ্রমিক ও পুলিশের পক্ষ থেকে র্যালী এবং জাতীয় স্মৃতিসৌধের উত্তর পাশে এক কর্মশালার অয়োজন করা হয়। কর্মশালায় যোগ দেন এ অঞ্চলের বিভিন্ন পরিবহন শ্রমিক ও তাদের সংগঠনের নেতৃবৃন্দ। কর্মশালায় প্রধান অতিথী ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান। সভাপতিত্ব করেন সাভারের ট্রাফিক টিআই(এডমিন) মোঃ আঃ ছালাম। এ সময় সাভার সার্কেল এর সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম, হাইওয়ে থানার ওসি, ঢাকা জেলা(উত্তর) এর বেশীর ভাগ টিআই ও সার্জেন্টগণ উপস্থিত…
Read MoreDay: October 22, 2020
সেন্টমার্টিনে আটকা পড়েছেন ৫ শতাধিক পর্যটক
২২ অক্টোবর ২০২০(বিবিনিউজ):বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের কারণে দেশের সমুদ্র উপকূলে ৩ নম্বর হুঁশিয়ারি সংকেত থাকায় কক্সবাজারের সঙ্গে সেন্টমার্টিন দ্বীপের যোগাযোগ আজ বৃহস্পতিবার হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এ কারণে গতকাল বুধবার বা তার আগের দিন সেন্টমার্টিনে বেড়াতে যাওয়া প্রায় পাঁচ শতাধিক পর্যটক আটকে পড়েছেন। তাদের অনেকেই আজ ফিরে আসার কথা ছিল। উপকূলে ৩ নম্বর হুঁশিয়ারি সংকেত বলবৎ থাকায় আজ বৃহস্পতিবার কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী সেন্টমার্টিনে যায়নি। টেকনাফ বন্দর থেকে এখনো পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়নি। তবে কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ’র ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ এমভি কর্ণফুলী এখন প্রতিদিন সেন্টমার্টিন দ্বীপে…
Read Moreনিরাপদ সড়ক নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
২২ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নিরাপদ সড়ক নিশ্চিতে সবকিছু করে যাচ্ছে সরকার।’ এসময় তিনি সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। আজ বৃহস্পতিবার নিরাপদ সড়ক দিবস ২০২০ উপলক্ষ্যে গণভবন থেকে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশে প্রচুর পরিমাণে সড়ক, সেতু, কালভাট নির্মাণ করা হচ্ছে। এসব নির্মাণে যেন প্রকৃতির ভারসাম্য রক্ষা করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি স্থানীয় মানুষ যাতে এসব থেকে উপকৃত হয় তার ব্যবস্থা গ্রহণ করতে হয়। প্রধানমন্ত্রী বলেন, আমরা গাড়ি চালাই না। তাই গাড়ি চালকদের কষ্ট বুঝতে পারি না। কারণ আমাদের অনেকের গাড়িচালক আছে। একজন…
Read Moreমানিকগঞ্জে পথচারীকে বাঁচাতে গিয়ে বাস খাদে
২২ অক্টোবর ২০২০(বিবিনিউজ):মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন এক পথচারী। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঐ পথচারীসহ তিনজন নিহত হন। বৃহস্পতিবার দুপুরে মহাসড়কে মানিকগঞ্জের সিঙ্গাইরের ঋষিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন বাসযাত্রী। নিহত তিনজন হলেন হলেন বাসচালক হৃদয় হোসেন (২৫), বাসযাত্রী আনোয়ারা বেগম (৬৫) ও পথচারী নিখিল সরকার (২৬)। তাদের মধ্যে আনোয়ারার ঠিকানা পাওয়া গেছে। তিনি মানিকগঞ্জ সদরের বেতিলা গ্রামের আবদুল হামিদের স্ত্রী। নিহত তিনজনের লাশ উদ্ধার করে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়…
Read Moreঢাকার ধামরাইয়ে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আটক ১
ষ্টাফ রিপোর্টার,২২ অক্টোবর,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জাহিদুল ইসলাম নামের (২৫) এক গার্মেন্টস শ্রমিককে আটক করেছে পুলিশ।গভীর রাতে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা থেকে তাকে আটক করে ধামরাই থানা পুলিশ।পুলিশ বলছে,গত ১৯ অক্টোবর মঙ্গলবার ধামরাইর চোহাট এলাকায় অষ্টম শ্রেণীর (১৪) এক শিক্ষার্থীকে জোর পূর্বক ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে প্রতিবেশী জাহিদুল ইসলাম নামের এক গার্মেন্টস শ্রমিক। পরে ঐ শিক্ষার্থী ঐ রাতে ধর্ষণকারী জাহিদুল ইসলামকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধামরাই থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ রাতে তাকে ময়মনসিংহ জেলার ভালুকা থেকে আটক করে। ধর্ষণের শিকার…
Read Moreঅক্সফোর্ড ভ্যাকসিনের পরীক্ষায় অংশ নেয়া ব্রাজিলের স্বেচ্ছাসেবকের মৃত্যু
২২ অক্টোবর, ২০২০: ব্রাজিলে অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেয়া একজন স্বেচ্ছ্বাসেবক মারা গেছেন। কর্মকর্তারা বুধবার এ কথা জানিয়েছেন।তবে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ভ্যাকসিন ট্রায়াল নয়, ঐ ব্যক্তি প্লাসেবো গ্রহণ করেছিলেন।আয়োজকরা বলছেন, এতে নিরাপত্তা শংকা নেই বলে নিরপেক্ষ পর্যালোচনায় বলা হয়েছে। তাই ভ্যাকসিন ট্রায়ালও চলবে।সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ঐ স্বেচ্ছ্বাসেকবক(২৮) একজন ডাক্তার। কোভিড-১৯ সংক্রান্ত জটিলতায় তিনি মারা গেছেন।ভ্যাকসিন ট্রায়ালের সাথে যুক্ত এমন ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ব্রাজিলের পত্রিকা গ্লোবো এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা ব্লুমবার্গ বলেছে, তিনি কন্ট্রোল গ্রুপে ছিলেন এবং ভ্যাকসিন টেস্টের পরিবর্তে প্লাসেবো গ্রহণ করেছিলেন।এদিকে…
Read Moreলাইসেন্সের প্রদানে অনিয়ম দূর করতে মন্ত্রণালয়ের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ
২২ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় ড্রাইভিং লাইসেন্স প্রদানে ঘুষ দুর্নীতি এবং চালকের মাদকশক্তি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণে জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।একইসঙ্গে দুর্ঘটনা ঘটলেই আইন হাতে তুলে নেওয়ার মানসকিতা পরিহার এবং সকলের ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ও পুণর্ব্যক্ত করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, ‘ড্রাইভিং লাইসেন্স প্রদানের সময় ভালভাবে পরীক্ষা-নিরীক্ষা করা যেন, ভালমত সে ড্রাইভিংটা জানে কি না বা টাকা দিয়ে যেন কেউ ড্রাইভিং লাইসেন্স নিতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।’তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দেয়া নির্দেশে বলেন, ‘আপনাদের আরেকটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে,…
Read Moreদেশে ২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত ১৬৯৬ জন
২২ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ ২৪ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮৭ জন।গতকালও ২৪ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৭৪৭ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। গত ৭ অক্টোবর থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১…
Read More