ষ্টাফ রিপোর্টার,২২ অক্টোবর,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জাহিদুল ইসলাম নামের (২৫) এক গার্মেন্টস শ্রমিককে আটক করেছে পুলিশ।
গভীর রাতে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা থেকে তাকে আটক করে ধামরাই থানা পুলিশ।
পুলিশ বলছে,গত ১৯ অক্টোবর মঙ্গলবার ধামরাইর চোহাট এলাকায় অষ্টম শ্রেণীর (১৪) এক শিক্ষার্থীকে জোর পূর্বক ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে প্রতিবেশী জাহিদুল ইসলাম নামের এক গার্মেন্টস শ্রমিক। পরে ঐ শিক্ষার্থী ঐ রাতে ধর্ষণকারী জাহিদুল ইসলামকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধামরাই থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ রাতে তাকে ময়মনসিংহ জেলার ভালুকা থেকে আটক করে। ধর্ষণের শিকার শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। বর্তমানে আটক ধর্ষণকারী ধামরাই থানা পুলিশ হেফাজতে রয়েছে।
আটক ধর্ষণকারীকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা।
ঢাকার ধামরাইয়ে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আটক ১
