৬ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।তিনি বলেন, ‘ঘটনাটি যখনই আমাদের নজরে এসেছে তখন থেকেই আমাদের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে এবং দ্রুততার সঙ্গে অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে’।স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনা চরম বর্বরতার উদাহরণ। কোন বিবেকবান মানুষ এ ধরনের অপরাধ করতে পারে না। এটা জঘন্য অপরাধ। এ ধরনের জঘন্য অপরাধ যারা করে তাদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। এ ঘটনায়…
Read MoreDay: October 6, 2020
প্রণোদনা প্যাকেজ অর্থনীতি সচল রাখতে সহায়তা করেছে : প্রধানমন্ত্রী
৬ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে তাঁর সরকারের দেয়া সময়মত প্রণোদনা প্যাকেজগুলো বিশেষ করে কৃষি ও শিল্পসহ সর্বোপরি দেশের অর্থনীতি সচল রাখতে সহায়তা করছে।তিনি বলেন, ‘আমরা শিল্প ও অন্যান্য খাতের পাশাপাশি কৃষিখাতে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ দিয়েছি। আমরা ক্ষুদ্র, মাঝারি, বড় এবং পোশাক শিল্পে আলাদা করে প্রণোদনা প্যাকেজ দিয়েছি। এছাড়া, কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে দেশের অর্থনীতি সচল রাখতে সকল খাতে প্রণোদনা প্যাকেজ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।’প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক কাউন্সিল (একনেক)-এর কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্বকালে এ কথা বলেন।নগরীর শের-ই-বাংলা নগর এনইসি…
Read Moreআশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ
ষ্টাফ রিপোর্টার,৬ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো নামাপাড়া ও ঋষিপাড়া এলাকায় প্রায় এক হাজার বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণ করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড।এলাকাবাসী জানায়,জিরাবোর ওই দুই এলাকায় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিভিন্ন বাসাবাড়িতে প্রতিটি বাড়ির মালিকদের কাজ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার করে টাকা নিয়ে নিম্নমানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন। এতে করে বৈধ গ্রাহকরা গ্যাসের প্রেসার না পাওয়ায় বাড়িওয়ালা সাভার তিতাস…
Read Moreধর্ষণের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়কে প্রতিবাদ-মানববন্ধন কর্মসূচি পালন
৬ অক্টোবর ২০২০(বিবিনিউজ):সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজধানীর একাধিক সড়কে মিছিল, প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ১০টার পর থেকে শাহবাগ, ধানমণ্ডি ,মোহাম্মদপুর, মৌচাক ও মালিবাগ এলাকায় প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী জানান, বেলা ১১টার দিকে ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় ধর্ষণের ঘটনার প্রতিবাদে একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা যুবলীগের নেতাকর্মীরা। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. লতিফ জানান, মোহাম্মদপুর এলাকার আড়ং-এর সামনে ধর্ষণের ঘটনার প্রতিবাদে একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছে…
Read Moreপ্রতি ১০ জনে ১ জন করোনায় আক্রান্ত হতে পারেন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
৬ অক্টোবর ২০২০(বিবিনিউজ):বিশ্বের প্রতি ১০ জনে একজন কোভিড-১৯ আক্রান্ত হতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ধারণা করছে। জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃবৃন্দের এক বিশেষ সভায় এ তথ্য জানানো হয়। বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, ধারণা অনুযায়ী, বিশ্বের অধিকাংশ মানুষ এখনো সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন।এখন পর্যন্ত বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বের সাড়ে তিন কোটি মানুষেরও বেশি করোনা আক্রান্ত হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা, প্রকৃত সংক্রমণ ৮০ কোটির কাছাকাছি হতে পারে। বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন, করোনা সংক্রমণের নিশ্চিত সংখ্যার চেয়েও প্রকৃত…
Read Moreহাসপাতাল ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প
৬ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চারদিনের জরুরি চিকিৎসা শেষে সোমবার হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরেছেন।হোয়াইট হাউসে ফিরেই তিনি তার মুখের মাস্ক খুলে ফেলেন এবং নির্বাচনী প্রচারণায় ফিরে যাওয়ার অঙ্গীকার করেন।গত বৃহস্পতিবার ট্রাম্পের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের আর একমাসও বাকী নেই। এখনও জনমত জরিপে ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের জো বাইডেনের চেয়ে পিছিয়ে রয়েছেন। হোয়াইট হাউসে ট্রাম্পের ফেরার অর্থ নির্বাচনী লড়াইয়ে শামিল হতে তিনি এখন শারিরীকভাবে ঠিক আছেন। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।ট্রাম্পও টুইট করে বলেন, আমরা নির্বাচনী…
Read Moreঅপরাধী যত বড় হোক তাকে বিচারের আওতায় আনা হবে: সেতুমন্ত্রী
৬ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধী যত বড় প্রভাবশালী ব্যক্তিই হোক না কেন সরকার স্বতপ্রণোদিত হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।তিনি বলেন, ‘সাম্প্রতিক ধর্ষণের ঘটনা বেড়েছে। তবে, সরকার কাউকেই ছাড় দিচ্ছে না। অপরাধী যতো বড় নেতা কিংবা প্রভাবশালী ব্যক্তিই হোক না কেন স্বতঃপ্রণোদিত হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার।’ওবায়দুল কাদের আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দলের সম্পাদকমন্ডলীর সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ধর্ষণ একটা সামাজিক ব্যাধি, এটি সন্ত্রাসী কর্মকান্ড। অপরাধী…
Read More